বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:২২ অপরাহ্ন
শিরোনাম :
আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার, উদ্ধার ৪টি অটোরিকশা কর্মকর্তার ছত্রছায়ায় বন দখল! মৌচাকে অবৈধ দোকান-ঘর নির্মাণের অভিযোগ। মেধা-মননশীলতা দিয়ে বিশ্বে বাংলাদেশের মর্যাদা বাড়াতে শিক্ষার্থীদের প্রতি আইজিপির আহ্বান কাশিমপুরে ডিসি জমিতে ভবন নির্মাণ, ভূমি কর্মকর্তার বিরুদ্ধে নীরবতার অভিযোগ কাশিমপুর-এ নিষিদ্ধ আ.লীগ নেতার রউফ বিরুদ্ধে জমি দখলের চেষ্টার অভিযোগ গাজীপুরে কোণাবাড়ী থানার নতুন ভবনের নির্মাণকাজের উদ্বোধন গাজীপুরে পৃথক অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা, আদায় ১ লাখ টাকা। গাজীপুরকে আধুনিক নগর গড়তে সমন্বিত উদ্যোগের কথা জানালেন দুই প্রশাসক কাশিমপুরে রুবেল মিয়ার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর গাজীপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে শহিদদের প্রতি জিএমপির শ্রদ্ধা

নির্বাচনীয় প্রতিহিংসায় সাবেক মেম্বার শাহচান এর উপরে অতর্কিত হামলা

মোঃ সেলিম রেজা ষ্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪
  • ১৯৫ বার পড়া হয়েছে

মোঃ সেলিম রেজা স্টাফ রিপোর্টার

নির্বাচনীয় প্রতিহিংসায় আহত আশুলিয়া ইউপির ৯ নং ওয়ার্ড এর সাবেক মেম্বার মোশারফ হোসেন শাহচান।

গত ২৪ শে জানুয়ারী দুপুর ১২ টায় রোডের পাইপ নেওয়া কে কেন্দ্র করে এ হামলা হয়েছে বলে জানান এলাকাবাসী।

তবে ভুক্তভোগী শাহচান বলেন ঢাকা-১৯ আসনের নবনির্বাচিত সংসদসদস্য মুহাম্মদ সাইফুল ইসলাম এর ট্রাক প্রতিকের কর্মী হওয়ায়।ঈগল প্রতিকের কর্মীরা তাকে হাতুড়ি পেটা করেছেন।

এ বিষয়ে মেম্বার জাাহাঙ্গীর আলম গোলাপদীর নিকট জানতে চাহিলে তিনি হাতুড়িপেটার কথাটি অস্বীকার করেছেন।তিনি বলেন মোশারফ হোসেন শাহচান আমার জেঠাতো ভাই।তাকে মারার প্রশ্নই আসেনা,দিন শেষে আমরা ভাই ভাই।মসজিদের পাইপ নেওয়ার বিষয় নিয়ে সামান্য মনোমালিন্য হয়েছে এটা কোনো রাজনৈতিক বিষয় নয়,আমি এলাকাবাসী ও কুচক্রী মহলের নিকটে অনুরোধ করবো পারিবারিক তুচ্ছ ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত না করার জন্য।

ভুক্তভোগী শাহচান এর আপন ছোট ভাই রুবেল হোসেন বলেন হাতুড়িপেটার কথাটি সম্পূর্ণ মিথ্যা,তবে হালকা ধাক্কা ধাক্কি হয়েছে এটা সত্য।একজন পথচারী বলেন গোলোযোগ হওয়ার মধ্যে একটি হাতুড়ি দেখেছিলাম সেটা কার কাছে ছিলো সেটা জানিনা।

ভুক্তভোগী শাহচান এর মেয়ে বলেন আমার বাবাকে প্রচুর মারছে আমরা পুরা পরিবার এখন আতঙ্কে আছি,আমার বাবার ও আমাদের অপরাধ আমরা কেনো ট্রাক প্রতিকের নির্বাচন করেছি।ওরা যে কোনো মুহুর্তে আমাদের উপরে হামলা সহ আমাদের কে মেরে ফেলতে পারে।

অতিদ্রুত আইন-শৃঙ্খলা বাহিনী প্রশাসনে এ ঘটনার তদন্ত পূর্বক ব্যাবস্থা গ্রহনের দাবী জানান ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীরা।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২২ পূর্বাহ্ণ
  • ১২:০২ অপরাহ্ণ
  • ১৬:৩০ অপরাহ্ণ
  • ১৮:২৪ অপরাহ্ণ
  • ১৯:৪০ অপরাহ্ণ
  • ৫:৩৭ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102