বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:২১ অপরাহ্ন
শিরোনাম :
আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার, উদ্ধার ৪টি অটোরিকশা কর্মকর্তার ছত্রছায়ায় বন দখল! মৌচাকে অবৈধ দোকান-ঘর নির্মাণের অভিযোগ। মেধা-মননশীলতা দিয়ে বিশ্বে বাংলাদেশের মর্যাদা বাড়াতে শিক্ষার্থীদের প্রতি আইজিপির আহ্বান কাশিমপুরে ডিসি জমিতে ভবন নির্মাণ, ভূমি কর্মকর্তার বিরুদ্ধে নীরবতার অভিযোগ কাশিমপুর-এ নিষিদ্ধ আ.লীগ নেতার রউফ বিরুদ্ধে জমি দখলের চেষ্টার অভিযোগ গাজীপুরে কোণাবাড়ী থানার নতুন ভবনের নির্মাণকাজের উদ্বোধন গাজীপুরে পৃথক অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা, আদায় ১ লাখ টাকা। গাজীপুরকে আধুনিক নগর গড়তে সমন্বিত উদ্যোগের কথা জানালেন দুই প্রশাসক কাশিমপুরে রুবেল মিয়ার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর গাজীপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে শহিদদের প্রতি জিএমপির শ্রদ্ধা

বেহাল সড়ক, রাস্তা দখল ও জলাশয়ে রাস্তা ভেঙে বিলীন

স্টাফ রিপোর্টার মোঃ আনোয়ার হোসেন
  • প্রকাশের সময় : শনিবার, ৬ এপ্রিল, ২০২৪
  • ২৬২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার মোঃ আনোয়ার হোসেন

ময়মনসিংহের ত্রিশালে সরকারি রাস্তা দখল ও জলাশয়ে রাস্তা ভেঙে বিলীনের অভিযোগ উঠেছে। জনপ্রতিনিধিদের উদাসীনতায় এই রাস্তার উন্নয়ন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে এলাকাবাসী।

স্থানীয়রা জানান, মৌক্ষপুর মৌজায় দত্তভিটা পাড়ায় দুইটি জলাশয় বা বিল রয়েছে। এই এলাকায় চলাচলের জন্য প্রশস্ত রাস্তা ছিল। ঐ এলাকার মৃত ওয়াহেদ আলীর ছেলে মোঃ আইবালী রাস্তার জায়গা দখল করায় রাস্তাটি সরু পথ হয়ে গেছে।

আরো অভিযোগ রয়েছে আইবালী ও কামাল মৎস্য চাষ করায় রাস্তার মাটি জলাশয়ে বিলীন হয়ে গেছে। এতে যাতায়াতে প্রতিনিয়ত ভোগান্তি পোহাতে হয় মানুষকে। ওই ইউনিয়নের বেশির ভাগ রাস্তার উন্নয়ন হলেও এই রাস্তাটি সংস্কার করা হয়নি। জনপ্রতিনিধিরা বার বার আশ্বাস দিলেও দীর্ঘদিনেও হয়নি রাস্তাটির উন্নয়ন।

এলাকাবাসীর বছরের বেশিরভাগ সময় বৃষ্টিতে কষ্ট করতে হয়। এ পথে উৎপাদিত কৃষি পণ্য বা নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র আনা-নেওয়া খুবই কষ্টের। অভিযূক্তরা প্রভাবশালী হওয়ায় ভয়ে কেউ প্রতিবাদ করে না।

এব্যাপারে ত্রিশালের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুয়েল আহমেদ জানান, তদন্ত সাপেক্ষে যথাযথ বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২২ পূর্বাহ্ণ
  • ১২:০২ অপরাহ্ণ
  • ১৬:৩০ অপরাহ্ণ
  • ১৮:২৪ অপরাহ্ণ
  • ১৯:৪০ অপরাহ্ণ
  • ৫:৩৭ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102