শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম :
ক্রয়কৃত জমি দখলমুক্ত করতে ছাত্রদল নেতার সংবাদ সম্মেলন। ‎ আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার, উদ্ধার ৪টি অটোরিকশা কর্মকর্তার ছত্রছায়ায় বন দখল! মৌচাকে অবৈধ দোকান-ঘর নির্মাণের অভিযোগ। মেধা-মননশীলতা দিয়ে বিশ্বে বাংলাদেশের মর্যাদা বাড়াতে শিক্ষার্থীদের প্রতি আইজিপির আহ্বান কাশিমপুরে ডিসি জমিতে ভবন নির্মাণ, ভূমি কর্মকর্তার বিরুদ্ধে নীরবতার অভিযোগ কাশিমপুর-এ নিষিদ্ধ আ.লীগ নেতার রউফ বিরুদ্ধে জমি দখলের চেষ্টার অভিযোগ গাজীপুরে কোণাবাড়ী থানার নতুন ভবনের নির্মাণকাজের উদ্বোধন গাজীপুরে পৃথক অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা, আদায় ১ লাখ টাকা। গাজীপুরকে আধুনিক নগর গড়তে সমন্বিত উদ্যোগের কথা জানালেন দুই প্রশাসক কাশিমপুরে রুবেল মিয়ার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর

তালতলীতে প্রকাশ্যে চলছে অবৈধ ড্রেজার (বোমা) দিয়ে বালু উত্তোলন।

হায়দার হাওলাদার তালতলী প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ জুন, ২০২৪
  • ১৬১ বার পড়া হয়েছে

হায়দার হাওলাদার তালতলী প্রতিনিধি

 বরগুনার তালতলীতে দিনে দুপুরে সড়ক মহাসড়কের পাশ ও কৃষি জমির মধ্য দিয়ে দিনের পর দিন অবাধে চলছে অবৈধ ড্রেজার মেশিন (বোমা) দিয়ে বালু উত্তোলন। এতে সড়কের পাশাপাশি হুমকিতে পড়েছে জনসাধারণের বসতঘর সহ কৃষি জমি। এ উপজেলায় যেন অবৈধ ড্রেজার মেশিন (বোমা) বন্ধে প্রশাসন ব্যর্থ হয়ে পরছে।

সরেজমিন গিয়ে জানা গেছে, উপজেলার শারিকখালী ইউনিয়নের নলবুনিয়া এলাকার আফতার হাওলাদারের ছেলে হাবিব হাং (৪০) দীর্ঘদিন যাবত সমতল ফসলী জমি, পুকুর ও সরকারি খালের মধ্যে ড্রেজার মেশিন (বোমা) লাগিয়ে বালু উত্তোলন করছেন। বর্তমানে কড়ইবাড়িয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের গ্রামীণ টাওয়ারের পাশে হাসেম খানের ছেলে শাহজাহান খানের বাড়িতে বালু উত্তোলনের কাজ চলমান দেখা গেছে। স্থানীয় সচেতন মহল জানায়, তালতলীতে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের সংখ্যা দিন দিন, বেরেই চলছে। এটা বন্ধ করা এখন সময়ের দাবি। প্রশাসন কঠোর হলে এটা বন্ধ হবে বলে আমরা আশাবাদী।

তালতলী সহকারী কমিশনার (ভূমি) অমিত দত্ত বলেন, বিষয়টি জানাছিলনা, লোক পাঠিয়ে খতিয়ে দেখছি।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সিফাত আনোয়ার তুমপা বলেন, ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করা যাবে না। এই বিষয়গুলো অন্তর্ভুক্ত করে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা সংশোধন আইন-২০২৩’ এর খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। যদি কেউ আইন অমান্য করে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২২ পূর্বাহ্ণ
  • ১২:০২ অপরাহ্ণ
  • ১৬:৩০ অপরাহ্ণ
  • ১৮:২৪ অপরাহ্ণ
  • ১৯:৪০ অপরাহ্ণ
  • ৫:৩৭ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102