শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনাম :
ক্রয়কৃত জমি দখলমুক্ত করতে ছাত্রদল নেতার সংবাদ সম্মেলন। ‎ আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার, উদ্ধার ৪টি অটোরিকশা কর্মকর্তার ছত্রছায়ায় বন দখল! মৌচাকে অবৈধ দোকান-ঘর নির্মাণের অভিযোগ। মেধা-মননশীলতা দিয়ে বিশ্বে বাংলাদেশের মর্যাদা বাড়াতে শিক্ষার্থীদের প্রতি আইজিপির আহ্বান কাশিমপুরে ডিসি জমিতে ভবন নির্মাণ, ভূমি কর্মকর্তার বিরুদ্ধে নীরবতার অভিযোগ কাশিমপুর-এ নিষিদ্ধ আ.লীগ নেতার রউফ বিরুদ্ধে জমি দখলের চেষ্টার অভিযোগ গাজীপুরে কোণাবাড়ী থানার নতুন ভবনের নির্মাণকাজের উদ্বোধন গাজীপুরে পৃথক অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা, আদায় ১ লাখ টাকা। গাজীপুরকে আধুনিক নগর গড়তে সমন্বিত উদ্যোগের কথা জানালেন দুই প্রশাসক কাশিমপুরে রুবেল মিয়ার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর

পুলিশের বিভিন্ন সরঞ্জামাদি, দেশীয় অস্ত্রসস্ত্র ও গুলি সহ ভূয়া ডিবি পুলিশ গ্রেফতার

মোঃ জুয়েল খান খুলনা বিভাগীয় প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ জুলাই, ২০২৪
  • ১৬৬ বার পড়া হয়েছে

মোঃ জুয়েল খান খুলনা বিভাগীয় প্রতিনিধ।

যশোর জেলার নবাগত পুলিশ সুপার জনাব মোঃ মাসুদ আলম, বিপিএম (বার), পিপিএম মহোদয়ের নির্দেশনায় ডিবির অফিসার ইনচার্জ জনাব রুপন কুমার সরকার, পিপিএম (বার) এর তত্ত্বাবধানে ডিবি’র একটি চৌকশ টিম এসআই(নিঃ)/শাহিনুর রহমান, পিপিএম, এসআই(নিঃ)/বিপ্লব সরকার, এএসআই(নিঃ)/মোঃ আমিরুল ইসলাম ও সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে অভিযান পরিচালনা করেন।

অভিযান পরিচালনাকালে গত ১২ জুলাই ২০২৪ খ্রিঃ শুক্রবার বিকাল ০৫.৩০ ঘটিকার সময় যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন ৮নং ওয়ার্ডের বেজপাড়া শ্রীধর পুকুরপাড় তরুন কুমার দে এর চারতলা বিশিষ্ট বসতবাড়ীর ২য় তলার ফ্লাটের উত্তর পশ্চিম পাশের কক্ষ হইতে দুর্জয় বাবু ঘোষ (২২) নামের এক ভূয়া ডিবি পরিচয়কারী কে আটক করেন।

আটককৃত দুর্জয় বাবু ঘোষ যশোর জেলার কোতয়ালী থানা হাজী মোহাম্মদ মহাসীন রোড, বড় বাজার এলাকার মৃত চিত্ত রঞ্জন ঘোষ এর ছেলে। সে অত্র থানা এলাকার বেজপাড়া শ্রীধর পুকুরপাড় তরুন কুমার দে এর বাড়ীর ভাড়াটিয়া।

সে দীর্ঘদিন যাবৎ ডিবি পুলিশের পরিচয় দিয়ে পুলিশের ব্যবহৃত ওয়াকিটকি (ওয়ার্লেস), হ্যান্ডকাফ দেখিয়ে বিভিন্ন ব্যক্তিকে হয়রানী সহ অনৈতিক সুবিধা ভোগ করিয়া আসিতেছিল। তার বসতঘরের পশ্চিম পাশের কক্ষ হইতে ০১ টি ওয়াকিটকি (ওয়ার্লেস) সেট, ০২ টি চাইনিজ কুড়াল, ০২ টি ফালার মাথা, ০১ টি হাসুয়া, ০১ টি ছুরি, ০১ টি পুলিশ রিফ্লেটিং ভেস্ট, ০৪ জোড়া পুলিশ হ্যান্ডকাফ, ০৫ টি রাবার বুলেট, ০১ টি শটগানের (লেড বল) কার্তুজ, ১২ টি শর্টগানের বিস্ফোরিত কার্তুজ উদ্ধার করেন।

এই সংক্রান্তে এসআই(নিঃ)/মোঃ শাহিনুর রহমান, পিপিএম বাদী হয়ে আটককৃত দুর্জয় বাবু ঘোষ (২২) এর বিরুদ্ধে যশোর কোতয়ালী মডেল থানায় নিয়মিত মামলা রুজু করার জন্য এজাহার দায়ের করেন।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২২ পূর্বাহ্ণ
  • ১২:০২ অপরাহ্ণ
  • ১৬:৩০ অপরাহ্ণ
  • ১৮:২৪ অপরাহ্ণ
  • ১৯:৪০ অপরাহ্ণ
  • ৫:৩৭ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102