শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনাম :
ক্রয়কৃত জমি দখলমুক্ত করতে ছাত্রদল নেতার সংবাদ সম্মেলন। ‎ আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার, উদ্ধার ৪টি অটোরিকশা কর্মকর্তার ছত্রছায়ায় বন দখল! মৌচাকে অবৈধ দোকান-ঘর নির্মাণের অভিযোগ। মেধা-মননশীলতা দিয়ে বিশ্বে বাংলাদেশের মর্যাদা বাড়াতে শিক্ষার্থীদের প্রতি আইজিপির আহ্বান কাশিমপুরে ডিসি জমিতে ভবন নির্মাণ, ভূমি কর্মকর্তার বিরুদ্ধে নীরবতার অভিযোগ কাশিমপুর-এ নিষিদ্ধ আ.লীগ নেতার রউফ বিরুদ্ধে জমি দখলের চেষ্টার অভিযোগ গাজীপুরে কোণাবাড়ী থানার নতুন ভবনের নির্মাণকাজের উদ্বোধন গাজীপুরে পৃথক অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা, আদায় ১ লাখ টাকা। গাজীপুরকে আধুনিক নগর গড়তে সমন্বিত উদ্যোগের কথা জানালেন দুই প্রশাসক কাশিমপুরে রুবেল মিয়ার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর

গোপালগঞ্জে সেনাবাহিনীর গাড়িতে আগুন। সেনা সদস্যসহ আহত

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ১১ আগস্ট, ২০২৪
  • ১৮১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি

গোপালগঞ্জে সেনাবাহিনীর একটি গাড়ি ভাঙচুর করে আগুন দিয়েছেন আওয়ামী লীগের সমর্থকরা। উক্ত ঘটনায় চার সেনাসদস্য ও সংবাদকর্মীসহ আহত ১৫ জন। একই সময়ে দুজন গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। শনিবার (১০/০৮/২০২৪ ) ইং শনিবার বিকালে সদর উপজেলার গোপিনাথপুর বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে রাস্তায় নেমেছেন স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা। তারা ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। খবর পেয়ে সেনাসদস্যরা এসে বিক্ষোভকারীদের রাস্তা থেকে সরে যেতে বলায় ক্ষিপ্ত হয়ে ওঠেন। এ সময় তারা সেনাবাহিনীর দিকে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকেন। একপর্যায়ে সেনাসদস্যরা তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও ফাঁকা গুলি করলে বিক্ষোভকারীরা সেনাবাহিনীর গাড়ি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেন।বিষয়টি নিশ্চিত করে সেনাবাহিনীর গোপালগঞ্জ ক্যাম্পের লে. কর্নেল মাকসুদুর রহমান বলেন, ‌‘ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছিলেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা রাস্তা থেকে সরে যাওয়ার কথা বলায় বিক্ষোভকারীরা ইটপাটকেল ছুড়তে থাকেন। তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও ফাঁকা গুলি করাহয়। একপর্যায়ে তারা সেনাবাহিনীর গাড়ি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেন। এতে চার সেনাসদস্য আহত হয়েছেন।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২২ পূর্বাহ্ণ
  • ১২:০২ অপরাহ্ণ
  • ১৬:৩০ অপরাহ্ণ
  • ১৮:২৪ অপরাহ্ণ
  • ১৯:৪০ অপরাহ্ণ
  • ৫:৩৭ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102