মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
কাশিমপুর থানা প্রেসক্লাব-এ নবনির্বাচিত কমিটি ঘোষণা আশুলিয়ায় শক্তি ফাউন্ডেশনের ম্যানেজারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সংবাদ প্রকাশের পর কারারক্ষী বদলি, ক্ষুব্ধ স্ত্রীর ‘মিথ্যা অভিযোগ। সাভার বাসস্ট্যান্ড এলাকায় সেনাবাহিনীর অভিযান: চার ছিনতাইকারী আটক, বিপুল মাদক ও অস্ত্র উদ্ধার দৈনিক উপচার সম্পাদক বাবলুর ৪র্থ মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত গাজীপুর সিটিকর্পেরশন এর নবনিযুক্ত প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার  রাজশাহীতে প্রাচীণ পুকুর রক্ষায় এলাকাবাসীর মানববন্ধন  গাজীপুর সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক শওকত হোসেন সরকার আ’লীগ আমলে ‘আলাদিনের চেরাগ’ পেয়েছিলেন ওসি ফয়সাল! সম্পদের পাহাড় নিয়ে জনমনে প্রশ্ন দৈনিক উপচার সম্পাদক বাবলুর ৪র্থ মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন যুবদল নেতা আইয়ুব খান।

স্টাফ রিপোর্টার সেলিম রেজা
  • প্রকাশের সময় : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১০৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার সেলিম রেজা

দৈনিক কালবেলায় ‘তিন বাহিনীর দখলবাজিতে অশান্ত আশুলিয়া ইপিজেড’ শিরোনামে ৬ সেপ্টেম্বর প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খান।

শনিবার (৭ সেপ্টেম্বর) এক প্রতিবাদলিপিতে তিনি প্রকাশিত সংবাদটিকে মিথ্যা ও বানোয়াট দাবি করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। আইয়ুব খান বলেন, সংবাদে তার প্রসঙ্গে প্রকাশিত অংশটি অসংলগ্ন, অসংগতিপূর্ণ এবং বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে। প্রতিবেদনে শান্তা ইন্ডাস্ট্রিজের ঝুট ব্যবসায়ী মিজানকে তার বাহিনী কারখানায় যাওয়া বন্ধ করে দিয়েছে বলে উল্লেখ করা হয়েছে, যা সর্বৈব মিথ্যা। ঝুট ব্যবসায়ী মিজানের সঙ্গে তার ব্যক্তিগত সুসম্পর্ক রয়েছে। সুতরাং তার ব্যবসা দখলে নেওয়ার কোনো ইচ্ছা বা অনৈতিক চেষ্টা কোনোটাই তার নেই। বরং ওই মিজানের মাধ্যমে শান্তা ইন্ডাস্ট্রিজের অ্যাডভাইজার উইং কমান্ডার মাহমুদ সাহেব তাকে চায়ের আমন্ত্রণ জানালে তিনি তার সঙ্গে গিয়ে দেখা করেন এবং কুশল বিনিময় করেন মাত্র।

তিনি বলেন, আইয়ুব বাহিনী নামে তার নিজস্ব কোনো বাহিনী নেই বা এই ধরনের বাহিনী গঠনের কোনো মানসিকতাই তার নেই। সংবাদে আরো উল্লেখ করা হয়েছে , সাসা ডেনিম ইন্ডাস্ট্রিতে তিনি সশরীরে উপস্থিত থেকে ব্যবসা দখলে নেওয়ার চেষ্টা করেছেন, যা সম্পূর্ণ ভিত্তিহীন।

আইয়ুব খান চ্যালেঞ্জ করে বলেন, তিনি কখনো ব্যবসার জন্য সাসা ডেনিম ফ্যাক্টরিতে যাননি। তবে এই শিল্প প্রতিষ্ঠানের মালিক পক্ষের সাথে তার পূর্বপরিচয় রয়েছে এবং ব্যক্তিগত যোগাযোগও আছে, যা খুবই সৌহার্দ্যপূর্ণ।

ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক বলেন, সংবাদে তার পক্ষে যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা সকলেই বিএনপির একনিষ্ঠ কর্মী এবং বিগত ১৭ বছর ধরে নির্যাতিত। যেহেতু এদের সবারই বাড়ি ঢাকা ইপিজেড সংলগ্ন, তাই তারা ইপিজেড এরিয়াতে গিয়ে থাকতে পারে। কিন্তু দায়িত্ব নিয়ে বলতে পারি, তারা কোনো সংঘাত বা সংঘর্ষে কখনোই জড়িত হয়নি। তাছাড়া প্রতিবেদন করার সময় তার কোনো বক্তব্যও নেওয়া হয়নি।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৯ পূর্বাহ্ণ
  • ১২:১৪ অপরাহ্ণ
  • ১৬:২২ অপরাহ্ণ
  • ১৮:০৫ অপরাহ্ণ
  • ১৯:১৮ অপরাহ্ণ
  • ৬:২০ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102