রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
ক্রয়কৃত জমি দখলমুক্ত করতে ছাত্রদল নেতার সংবাদ সম্মেলন। ‎ আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার, উদ্ধার ৪টি অটোরিকশা কর্মকর্তার ছত্রছায়ায় বন দখল! মৌচাকে অবৈধ দোকান-ঘর নির্মাণের অভিযোগ। মেধা-মননশীলতা দিয়ে বিশ্বে বাংলাদেশের মর্যাদা বাড়াতে শিক্ষার্থীদের প্রতি আইজিপির আহ্বান কাশিমপুরে ডিসি জমিতে ভবন নির্মাণ, ভূমি কর্মকর্তার বিরুদ্ধে নীরবতার অভিযোগ কাশিমপুর-এ নিষিদ্ধ আ.লীগ নেতার রউফ বিরুদ্ধে জমি দখলের চেষ্টার অভিযোগ গাজীপুরে কোণাবাড়ী থানার নতুন ভবনের নির্মাণকাজের উদ্বোধন গাজীপুরে পৃথক অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা, আদায় ১ লাখ টাকা। গাজীপুরকে আধুনিক নগর গড়তে সমন্বিত উদ্যোগের কথা জানালেন দুই প্রশাসক কাশিমপুরে রুবেল মিয়ার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর

গুলিবর্ষণ সাবেক ছাত্রদল নেতার বাড়িতে।

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ২৬৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি

গাজীপুর মহানগরীর  সাবেক ছাত্রদল নেতার বাড়িতে মধ্যরাতে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে মহানগরীর কাশিমপুর থানাধীন ৩নং ওয়ার্ডের  মধ্য বারেন্ডা এলাকায় মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোঃ আব্দুর রহমান ওরফে এরশাদ মোল্লার বাড়িতে এ ঘটনা ঘটে।

আব্দুর রহমান ওরফে এরশাদ মোল্লা মহানগর ছাত্রদলের প্রভাবশালী ছাত্রনেতা ছিলেন। তিনি বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে বিভিন্ন হয়রানীমুলক মামলার আসামী হয়েও দলের একনিষ্ঠ কর্মী হয়ে কাজ করে গেছেন। মহানগর ও কেন্দ্রীয় নেতাদের নির্দেশ,আনুগত্যপ্রবণ ও কর্মীবান্ধব হিসেবে এই নেতার রয়েছে বেশ সুনাম।সদা হাস্যোজ্জ্বল ও সদালাপী এমন নেতার বাড়িতে তিনটি গুলি করা হয়েছে বলে বাড়ির বাসিন্দারা দাবি করেছেন। গুলিতে ছিদ্র হয়ে গেছে জানালার কাচ।

তিন রাউন্ড গুলির দুই রাউন্ড জানালায় লাগলেও বাকি একরাউন্ড গুলি আতংকিত করতে ও ভয়ভীতি দেখানোর জন্য  ফাকা স্থানে করা হয়েছে বলে ধারনা বাড়ির লোকজনের।

এ ব্যাপারে জানতে চাইলে আব্দুর রহমান ওরফে এরশাদ মোল্লা জানান কাজ শেষে মংগলবার রাত ১০ টায় বাসার ফিরে খাওয়া দাওয়া শেষ করে বাড়ির সকলে যার যার কক্ষে ঘুমিয়েছিলাম। হঠাৎ রাত ২টার দিকে বিকট আওয়াজ হয়। জেগে এ ঘর ও ঘর খোজে আমার ছোট ভাই হাবিবুর রহমানের রুমে গিয়ে  দেখতে পাই জানালার কাচ ছিদ্র হয়ে গেছে।দুর্বৃত্তরা আমার কক্ষ ভেবে আমার ছোট ভাইয়ের কক্ষে গুলি চালিয়েছে।’

এরশাদ মোল্লা আরও বলেন, ‘হঠাৎ কেন গুলি করা হলো, কারা গুলি করল, তা বুঝতে পারছি না। আমরা এ ঘটনায় আতঙ্কে আছি। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দিয়েছি।

এ ব্যাপারে কাশিমপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন,এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি।এ ব্যাপারে খুব দ্রুতই তদন্ত স্বাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২২ পূর্বাহ্ণ
  • ১২:০২ অপরাহ্ণ
  • ১৬:৩০ অপরাহ্ণ
  • ১৮:২৪ অপরাহ্ণ
  • ১৯:৪০ অপরাহ্ণ
  • ৫:৩৭ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102