শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনাম :
ক্রয়কৃত জমি দখলমুক্ত করতে ছাত্রদল নেতার সংবাদ সম্মেলন। ‎ আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার, উদ্ধার ৪টি অটোরিকশা কর্মকর্তার ছত্রছায়ায় বন দখল! মৌচাকে অবৈধ দোকান-ঘর নির্মাণের অভিযোগ। মেধা-মননশীলতা দিয়ে বিশ্বে বাংলাদেশের মর্যাদা বাড়াতে শিক্ষার্থীদের প্রতি আইজিপির আহ্বান কাশিমপুরে ডিসি জমিতে ভবন নির্মাণ, ভূমি কর্মকর্তার বিরুদ্ধে নীরবতার অভিযোগ কাশিমপুর-এ নিষিদ্ধ আ.লীগ নেতার রউফ বিরুদ্ধে জমি দখলের চেষ্টার অভিযোগ গাজীপুরে কোণাবাড়ী থানার নতুন ভবনের নির্মাণকাজের উদ্বোধন গাজীপুরে পৃথক অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা, আদায় ১ লাখ টাকা। গাজীপুরকে আধুনিক নগর গড়তে সমন্বিত উদ্যোগের কথা জানালেন দুই প্রশাসক কাশিমপুরে রুবেল মিয়ার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর

গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে  পুলিশ।

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫
  • ১৫৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি

রাজধানীর বিমানবন্দর থানা এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির বিমানবন্দর থানা পুলিশ।

গ্রেফতারকৃতের নাম- মোহাম্মদ আলী (২০)। গ্রেফতারের সময় তার হেফাজত থেকে ২ কেজি ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

রবিবার (০৫ জানুয়ারি ২০২৫ খ্রি.) রাত ০৮:৩০ ঘটিকায় বিমানবন্দর থানার ঈর্শ্বাল কলোনী এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়।

বিমানবন্দর থানা সূত্রে জানা যায়, রবিবার রাতে ঈর্শ্বাল কলোনীর পাবলিক টয়লেটের উত্তর পার্শ্বে কতিপয় মাদক কারবারি গাঁজাসহ অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় বিমানবন্দর থানা পুলিশের টহল দল। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ২ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ মোহাম্মদ আলীকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য তেষট্টি হাজার টাকা। এ ঘটনায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে জানা যায়, গ্রেফতারকৃত মোহাম্মদ আলী একজন মাদক কারবারি। সে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজাসহ বিভিন্ন অবৈধ মাদক সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রয় করতো। উদ্ধারকৃত গাঁজা সে বিক্রয়ের উদ্দেশে নিজ হেফাজতে রেখেছিলো মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে বিমানবন্দর থানাসহ দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

গ্রেফতারকৃতকে বিমানবন্দর থানার মামলায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২২ পূর্বাহ্ণ
  • ১২:০২ অপরাহ্ণ
  • ১৬:৩০ অপরাহ্ণ
  • ১৮:২৪ অপরাহ্ণ
  • ১৯:৪০ অপরাহ্ণ
  • ৫:৩৭ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102