শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
শিরোনাম :
ক্রয়কৃত জমি দখলমুক্ত করতে ছাত্রদল নেতার সংবাদ সম্মেলন। ‎ আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার, উদ্ধার ৪টি অটোরিকশা কর্মকর্তার ছত্রছায়ায় বন দখল! মৌচাকে অবৈধ দোকান-ঘর নির্মাণের অভিযোগ। মেধা-মননশীলতা দিয়ে বিশ্বে বাংলাদেশের মর্যাদা বাড়াতে শিক্ষার্থীদের প্রতি আইজিপির আহ্বান কাশিমপুরে ডিসি জমিতে ভবন নির্মাণ, ভূমি কর্মকর্তার বিরুদ্ধে নীরবতার অভিযোগ কাশিমপুর-এ নিষিদ্ধ আ.লীগ নেতার রউফ বিরুদ্ধে জমি দখলের চেষ্টার অভিযোগ গাজীপুরে কোণাবাড়ী থানার নতুন ভবনের নির্মাণকাজের উদ্বোধন গাজীপুরে পৃথক অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা, আদায় ১ লাখ টাকা। গাজীপুরকে আধুনিক নগর গড়তে সমন্বিত উদ্যোগের কথা জানালেন দুই প্রশাসক কাশিমপুরে রুবেল মিয়ার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর

রংপুরের কাউনিয়ায় বায়ুদূষণকারী কারখানা ও অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান

মোঃ জামাল আহমেদ নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫
  • ১৫৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি মোঃ জামাল আহমেদ।

১৩ জানুয়ারি ২০২৫ তারিখে পরিবেশ অধিদপ্তর, রংপুর জেলা কার্যালয় ও কাউনিয়া উপজেলা প্রশাসন, রংপুর এর যৌথ উদ্যোগে রংপুর জেলার কাউনিয়া উপজেলার রেলগেট এলাকায় নির্মাণ সামগ্রী অনাবৃত অবস্থায় রাখাাসহ টায়ার পুড়িয়ে বায়ুদূষণের অপরাধে মেসার্স মাওয়া এন্টারপ্রাইজ নামক রাস্তা নির্মাণকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২ অনুসারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রতিষ্ঠানটিকে বায়ুদূষণের দায়ে ৩০,০০০/- (ত্রিশ হাজার) টাকা জরিমানা ধার্যপূর্বক আদায়সহ প্রতিষ্ঠানকে ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম না করার জন্য সতর্ক করা হয়। অপর এক অভিযানে শিবু বড়ুয়াঘাট ও পশ্চিম চাঁনঘাট নামক এলাকায় অবস্থিত মেসার্স ফাইভ স্টার ব্রিকস ও মেসার্স এস এন ব্রিকস নামক অবৈধ ইটভাটার বিরুদ্ধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুসারে ভ্রাম্যমান অভিযান পরিচালনা করা হয়। এ সময় যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ব্যতিত কৃষি জমি হতে মাটি সংগ্রহ করে ইটভাটা পরিচালনার অপরাধে ইটভাটা দুটির মালিককে মোট ১,৭০,০০০/- (এক লক্ষ সত্তর হাজার) টাকা জরিমানা ধার্য্যপূর্বক আদায় করা হয় এবং কাঁচা ইট ধ্বংস করাসহ ইটভাটায় অনুমোদন ব্যতিত মাটি সংগ্রহপূর্বক ইটভাটা পরিচালনা না করার জন্য সতর্ক করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা, কাউনিয়া ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মহিদুল হক অভিযানে নেতৃত্ব প্রদান করেন এবং প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, রংপুর জেলা কার্যালয়ের পরিদর্শক মোঃ মাসউদুর রহমান। উক্ত অভিযানে পরিবেশ অধিদপ্তর, রংপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কমল কুমার বর্মন এবং কাউনিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ লোকমান হোসেন উপস্থিত ছিলেন। কাউনিয়া থানার  পুলিশ সদস্য অভিযান পরিচালনায় সহযোগিতা করেন

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২২ পূর্বাহ্ণ
  • ১২:০২ অপরাহ্ণ
  • ১৬:৩০ অপরাহ্ণ
  • ১৮:২৪ অপরাহ্ণ
  • ১৯:৪০ অপরাহ্ণ
  • ৫:৩৭ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102