বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের রদবদল নতুন দায়িত্বে ওসি ‎ কাশিমপুর থানা প্রেসক্লাব-এ নবনির্বাচিত কমিটি ঘোষণা আশুলিয়ায় শক্তি ফাউন্ডেশনের ম্যানেজারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সংবাদ প্রকাশের পর কারারক্ষী বদলি, ক্ষুব্ধ স্ত্রীর ‘মিথ্যা অভিযোগ। সাভার বাসস্ট্যান্ড এলাকায় সেনাবাহিনীর অভিযান: চার ছিনতাইকারী আটক, বিপুল মাদক ও অস্ত্র উদ্ধার দৈনিক উপচার সম্পাদক বাবলুর ৪র্থ মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত গাজীপুর সিটিকর্পেরশন এর নবনিযুক্ত প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার  রাজশাহীতে প্রাচীণ পুকুর রক্ষায় এলাকাবাসীর মানববন্ধন  গাজীপুর সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক শওকত হোসেন সরকার আ’লীগ আমলে ‘আলাদিনের চেরাগ’ পেয়েছিলেন ওসি ফয়সাল! সম্পদের পাহাড় নিয়ে জনমনে প্রশ্ন

গাজীপুরে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ ভাংচুর ও অগ্নি সংযোগ যোগ

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
  • ২২২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি

গাজীপুরের ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে  বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের বন্ধ থাকার সকল কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ রণক্ষেত্রে পরিণত হয়।

 বুধবার ২২ জানুয়ারি বিকেলে কাশিমপুরে ২ নং ওয়ার্ড চক্রবর্তীর এলাকায়  চন্দ্রা-নবীনগর মহাসড়কে বিক্ষুব্ধ শ্রমিকরা কাঠ ও টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে।

এসময় তারা চারটি বাসে অগ্নিসংযোগ এবং অর্ধশতাধিক যানবাহন ভাংচুর করে।পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় সাংবাদিক ও পুলিশসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টিয়ারশেল ও রাবার বুলেট ছুড়ে।শ্রমিকরা জানান, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের ১৬টি কারখানার প্রায় ৪২ হাজার শ্রমিক-কর্মচারী বেতন-বকেয়া ও কারখানা খুলে দেওয়ার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসছেন।সর্বশেষ মঙ্গলবার মায়ানগ সানসিটি মাঠে গণসমাবেশ থেকে বুধবার বিকেল ৩টা পর্যন্ত আল্টিমেটাম দেওয়া হয়।

 সময়সীমা পেরিয়ে গেলে শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।এদিকে সন্ধ্যায় শ্রমিকরা তেঁতুইবাড়ি এলাকার একটি পোশাক কারখানায় অগ্নিসংযোগ করে। গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানান, অগ্নিকাণ্ড নেভাতে গিয়ে ফায়ার সার্ভিস কর্মীদের বাঁধার সম্মুখীন হতে হয়েছে।বিক্ষোভের সময় উত্তেজিত শ্রমিকরা সাংবাদিকদের উপর হামলা চালিয়ে তাদের ক্যামেরা, মোটরসাইকেল ও মোবাইল ভাংচুর করে। আহতদের মধ্যে দীপ্ত টিভি ও বাংলাভিশনের সাংবাদিকসহ চারজন গণমাধ্যমকর্মী রয়েছেন।গাজীপুর শিল্প পুলিশ-২-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু তালেব জানান, শ্রমিকদের শান্ত করার চেষ্টা চলছে এবং মহাসড়কে যানচলাচল স্বাভাবিক রাখতে কাজ করছে পুলিশ।বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের জনসংযোগ কর্মকর্তা তরিকুল ইসলাম গণপরিবহন ভাংচুর এবং সাংবাদিকদের উপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন।দাবি আদায়ে শ্রমিকদের এই বিক্ষোভ নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। পরিস্থিতি সামাল দিতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৬ পূর্বাহ্ণ
  • ১২:১৪ অপরাহ্ণ
  • ১৬:২৪ অপরাহ্ণ
  • ১৮:০৬ অপরাহ্ণ
  • ১৯:১৯ অপরাহ্ণ
  • ৬:১৭ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102