শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
ক্রয়কৃত জমি দখলমুক্ত করতে ছাত্রদল নেতার সংবাদ সম্মেলন। ‎ আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার, উদ্ধার ৪টি অটোরিকশা কর্মকর্তার ছত্রছায়ায় বন দখল! মৌচাকে অবৈধ দোকান-ঘর নির্মাণের অভিযোগ। মেধা-মননশীলতা দিয়ে বিশ্বে বাংলাদেশের মর্যাদা বাড়াতে শিক্ষার্থীদের প্রতি আইজিপির আহ্বান কাশিমপুরে ডিসি জমিতে ভবন নির্মাণ, ভূমি কর্মকর্তার বিরুদ্ধে নীরবতার অভিযোগ কাশিমপুর-এ নিষিদ্ধ আ.লীগ নেতার রউফ বিরুদ্ধে জমি দখলের চেষ্টার অভিযোগ গাজীপুরে কোণাবাড়ী থানার নতুন ভবনের নির্মাণকাজের উদ্বোধন গাজীপুরে পৃথক অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা, আদায় ১ লাখ টাকা। গাজীপুরকে আধুনিক নগর গড়তে সমন্বিত উদ্যোগের কথা জানালেন দুই প্রশাসক কাশিমপুরে রুবেল মিয়ার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর

রংপুরের গংগচড়ায় দুটি প্রতিষ্ঠানে পরিবেশ অধিদপ্তরের অভিযান।

নিজস্ব প্রতিনিধি আমিনুল ইসলাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫
  • ১৫৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি আমিনুল ইসলাম

পরিবেশ অধিদপ্তর, রংপুর ও গংগাচড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে ২৩/০১/২০২৫ তারিখে রংপুর জেলার গংগাচড়া উপজেলার পানাপুকুর নামক এলাকায় পরিবেশ দূষণের জন্য দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। এসময় প্রতিষ্ঠানের কঠিন বর্জ্য পার্শ্ববর্তী নালায় অপসারণের মাধ্যমে পরিবেশ দূষণ ঘটানোর অপরাধে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা, ২০২১ অনুসারে বায়ো এগ লিমিটেডের মালিককে ৪৫,০০০/- (পঁয়তাল্লিশ হাজার) টাকা ও নুরজাহান অটো রাইস মিলের মালিককে ২০,০০০/- (বিশ হাজার) টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়। উক্ত অভিযানে নেতৃত্ব প্রদান করেন গংগচড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস উর্মি। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মোঃ মাসউদুর রহমান। গংগাচড়া থানার একদল পুলিশ সদস্য অভিযান পরিচালনায় সহযোগিতা করেন। এসময় পরিবেশ অধিদপ্তর, রংপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কমল কুমার বর্মন উপস্থিত ছিলেন। তিনি জানান পরিবেশ দূষণকারীদের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২২ পূর্বাহ্ণ
  • ১২:০২ অপরাহ্ণ
  • ১৬:৩০ অপরাহ্ণ
  • ১৮:২৪ অপরাহ্ণ
  • ১৯:৪০ অপরাহ্ণ
  • ৫:৩৭ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102