শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
শিরোনাম :
ক্রয়কৃত জমি দখলমুক্ত করতে ছাত্রদল নেতার সংবাদ সম্মেলন। ‎ আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার, উদ্ধার ৪টি অটোরিকশা কর্মকর্তার ছত্রছায়ায় বন দখল! মৌচাকে অবৈধ দোকান-ঘর নির্মাণের অভিযোগ। মেধা-মননশীলতা দিয়ে বিশ্বে বাংলাদেশের মর্যাদা বাড়াতে শিক্ষার্থীদের প্রতি আইজিপির আহ্বান কাশিমপুরে ডিসি জমিতে ভবন নির্মাণ, ভূমি কর্মকর্তার বিরুদ্ধে নীরবতার অভিযোগ কাশিমপুর-এ নিষিদ্ধ আ.লীগ নেতার রউফ বিরুদ্ধে জমি দখলের চেষ্টার অভিযোগ গাজীপুরে কোণাবাড়ী থানার নতুন ভবনের নির্মাণকাজের উদ্বোধন গাজীপুরে পৃথক অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা, আদায় ১ লাখ টাকা। গাজীপুরকে আধুনিক নগর গড়তে সমন্বিত উদ্যোগের কথা জানালেন দুই প্রশাসক কাশিমপুরে রুবেল মিয়ার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর

কাশিমপুর প্রতিমা ভাংচুরের অভিযোগে দুই কিশোরকে আটক করেছে পুলিশ ।

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি।

গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন ৬ নং ওয়ার্ডের নামা বাজার এলাকায় তুরাগ নদীর পাশে স্থাপিত একটি সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপে প্রতিমা ভাঙচুরের অভিযোগে দুই কিশোরকে আটক করেছে কাশিমপুর থানা পুলিশ।

আটকরা হলেন—রাকিব হাসান পাটোয়ারী (১৩), মৃত হারুন-অর-রশিদের ছেলে এবং একই এলাকার শাহাজালালের ছেলে মো. নাজমুল ইসলাম (১৩)। দুজনেই স্থানীয় বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী।

পুলিশ জানায়, সোমবার (২৩ সেপ্টেম্বর) রাতে রাকিবকে এবং মঙ্গলবার ভোরে নাজমুলকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে, প্রতিমা তৈরির কাজ দেখতে গেলে কারিগররা তাদের সঙ্গে খারাপ আচরণ করে এবং চলে যেতে বলে। এতে ক্ষুব্ধ হয়ে তারা প্রতিমা ভাঙচুরের সিদ্ধান্ত নেয়।

গত বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে অগ্রগামী যুব সংঘ সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপে নির্মাণাধীন কয়েকটি প্রতিমা ভাঙচুর করা হয়। পূজা কমিটির সদস্যরা ঘটনাটি প্রথমে লক্ষ্য করেন এবং পরে পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে জিএমপি উপ-পুলিশ কমিশনার, গাজীপুর জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং কাশিমপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
গাজীপুরের জেলা প্রশাসক নাফিসা আরেফিন এবং জিএমপি’র ভারপ্রাপ্ত কমিশনার মো. জাহিদুল হাসান ঘটনাটির তদারকি করেন। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পূজা আয়োজকদের সর্বাত্মক সহযোগিতা এবং নিরাপত্তা নিশ্চিত করা হয়।

জিএমপি’র ভারপ্রাপ্ত কমিশনার মো. জাহিদুল হাসান সাংবাদিকদের জানান, আটককৃতরা যেহেতু অপ্রাপ্তবয়স্ক, তাই বিষয়টি গভীরভাবে পর্যালোচনা করা হচ্ছে। তিনি আরও বলেন, “শারদীয় দুর্গাপূজা নিশ্চিদ্র নিরাপত্তার মধ্যে অনুষ্ঠিত হবে। কোনো অপরাধ করলে কাউকে ছাড় দেওয়া হবে না।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২২ পূর্বাহ্ণ
  • ১২:০২ অপরাহ্ণ
  • ১৬:৩০ অপরাহ্ণ
  • ১৮:২৪ অপরাহ্ণ
  • ১৯:৪০ অপরাহ্ণ
  • ৫:৩৭ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102