শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ক্রয়কৃত জমি দখলমুক্ত করতে ছাত্রদল নেতার সংবাদ সম্মেলন। ‎ আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার, উদ্ধার ৪টি অটোরিকশা কর্মকর্তার ছত্রছায়ায় বন দখল! মৌচাকে অবৈধ দোকান-ঘর নির্মাণের অভিযোগ। মেধা-মননশীলতা দিয়ে বিশ্বে বাংলাদেশের মর্যাদা বাড়াতে শিক্ষার্থীদের প্রতি আইজিপির আহ্বান কাশিমপুরে ডিসি জমিতে ভবন নির্মাণ, ভূমি কর্মকর্তার বিরুদ্ধে নীরবতার অভিযোগ কাশিমপুর-এ নিষিদ্ধ আ.লীগ নেতার রউফ বিরুদ্ধে জমি দখলের চেষ্টার অভিযোগ গাজীপুরে কোণাবাড়ী থানার নতুন ভবনের নির্মাণকাজের উদ্বোধন গাজীপুরে পৃথক অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা, আদায় ১ লাখ টাকা। গাজীপুরকে আধুনিক নগর গড়তে সমন্বিত উদ্যোগের কথা জানালেন দুই প্রশাসক কাশিমপুরে রুবেল মিয়ার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর

আশুলিয়ায় ব্যবসায়ী ও তার ভাইকে মারধর, দোকান লুটের অভিযোগ।

শাহাদাৎ হোসেন সরকারঃ
  • প্রকাশের সময় : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ১৬৪ বার পড়া হয়েছে

শাহাদাৎ হোসেন সরকারঃ

আশুলিয়া থানাধীন গোহাইলবাড়ী এলাকায় এক মুদি দোকানে ঢুকে দোকানের মালিক ও তার ভাইকে মারধর এবং দোকান লুট করার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে গত ২৯ সেপ্টেম্বর বিকেল ৫টা ১৫ মিনিটে।

ভুক্তভোগী মোঃ আনিছুর রহমান (৫০) আশুলিয়া থানায় দায়ের করা অভিযোগে জানান, গোহাইলবাড়ী বেঙ্গল ফ্যাক্টরীর মেইন গেইট সংলগ্ন তার মুদি দোকান “জান্নাত স্টোর”-এ পূর্ব শত্রুতার জের ধরে স্থানীয় কয়েকজন সন্ত্রাসী দেশীয় অস্ত্রসহ হামলা চালায়।

অভিযুক্তরা হলেন মোঃ মমিনুল ওরফে মুলু (৪৮), কামাল উদ্দিন (৩০), মোঃ লাল চাঁন (৩৫), সাকিল (২৮), রহম আলী (৪৪), আলী মামুন (৩০) এবং অজ্ঞাতনামা আরও ১০-১২ জন।

অভিযোগে বলা হয়েছে, হামলাকারীরা দোকানে প্রবেশ করে আনিছুর রহমান ও তার বড় ভাই আবু তাহের (৫৪)-কে এলোপাতাড়ি মারধর করে।

এতে আনিছুর রহমানের হাতে গুরুতর কাটা জখম এবং আবু তাহেরের চোখের উপর অংশে রক্তাক্ত জখম হয়। হামলার সময় দোকানে থাকা নগদ ৪ লাখ ৬০ হাজার টাকা এবং অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায় তারা।
এবিষয়ে অভিযুক্ত কারো সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এলে অভিযুক্তরা প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়।

আহত দুই ভাই ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। ঘটনার পর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা শেষে থানায় অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী।

আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২২ পূর্বাহ্ণ
  • ১২:০২ অপরাহ্ণ
  • ১৬:৩০ অপরাহ্ণ
  • ১৮:২৪ অপরাহ্ণ
  • ১৯:৪০ অপরাহ্ণ
  • ৫:৩৭ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102