বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
শিরোনাম :
আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার, উদ্ধার ৪টি অটোরিকশা কর্মকর্তার ছত্রছায়ায় বন দখল! মৌচাকে অবৈধ দোকান-ঘর নির্মাণের অভিযোগ। মেধা-মননশীলতা দিয়ে বিশ্বে বাংলাদেশের মর্যাদা বাড়াতে শিক্ষার্থীদের প্রতি আইজিপির আহ্বান কাশিমপুরে ডিসি জমিতে ভবন নির্মাণ, ভূমি কর্মকর্তার বিরুদ্ধে নীরবতার অভিযোগ কাশিমপুর-এ নিষিদ্ধ আ.লীগ নেতার রউফ বিরুদ্ধে জমি দখলের চেষ্টার অভিযোগ গাজীপুরে কোণাবাড়ী থানার নতুন ভবনের নির্মাণকাজের উদ্বোধন গাজীপুরে পৃথক অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা, আদায় ১ লাখ টাকা। গাজীপুরকে আধুনিক নগর গড়তে সমন্বিত উদ্যোগের কথা জানালেন দুই প্রশাসক কাশিমপুরে রুবেল মিয়ার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর গাজীপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে শহিদদের প্রতি জিএমপির শ্রদ্ধা

‎গাজীপুরে বিএনপি সভাপতি ও এমপি প্রার্থী শওকত হোসেন সরকারের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার, প্রতিবাদে বিক্ষোভ মিছিল।

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ২১৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি

‎গাজীপুর মহানগর বিএনপির সভাপতি ও গাজীপুর-২ আসনের এমপি প্রার্থী জননেতা মোঃ শওকত হোসেন সরকারের বিরুদ্ধে একটি কুচক্রী মহল মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালাচ্ছে

‎এ অভিযোগে কাশিমপুর থানা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে কাশিমপুরে।

‎ শুক্রবার (২৪ অক্টোবর) বিকেল ৩টার দিকে কাশিমপুরের ৩নং ওয়ার্ডের হাতিমারা এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। হাজার হাজার নেতাকর্মীর অংশগ্রহণে মিছিলটি মোল্লা মার্কেট প্রদক্ষিণ করে হাতিমারা ঈদগাহ মাঠে এসে প্রতিবাদ সমাবেশে রূপ নেয়।

‎প্রতিবাদ সমাবেশে সভাপতির বক্তব্যে কাশিমপুর থানা বিএনপির সভাপতি খন্দকার আলী হোসেন বলেন, জননেতা শওকত হোসেন সরকারের বিরুদ্ধে কিছু কুচক্রী মহল ষড়যন্ত্র করে বিএনপি নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। আমরা এই মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।”

‎এ সময় আরও বক্তব্য রাখেন কাশিমপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম মাতাব্বর, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন মৃধা, এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

‎সভা শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করা হয় এবং তা বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করেন নেতাকর্মীরা।

‎সমগ্র কর্মসূচি জুড়ে বিএনপি নেতাকর্মীদের উদ্দীপ্ত স্লোগান, শৃঙ্খলাবদ্ধ অংশগ্রহণ ও ঐক্যবদ্ধ উপস্থিতিতে কাশিমপুর এলাকা মুখরিত হয়ে ওঠে।


‎—

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২২ পূর্বাহ্ণ
  • ১২:০২ অপরাহ্ণ
  • ১৬:৩০ অপরাহ্ণ
  • ১৮:২৪ অপরাহ্ণ
  • ১৯:৪০ অপরাহ্ণ
  • ৫:৩৭ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102