বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার, উদ্ধার ৪টি অটোরিকশা কর্মকর্তার ছত্রছায়ায় বন দখল! মৌচাকে অবৈধ দোকান-ঘর নির্মাণের অভিযোগ। মেধা-মননশীলতা দিয়ে বিশ্বে বাংলাদেশের মর্যাদা বাড়াতে শিক্ষার্থীদের প্রতি আইজিপির আহ্বান কাশিমপুরে ডিসি জমিতে ভবন নির্মাণ, ভূমি কর্মকর্তার বিরুদ্ধে নীরবতার অভিযোগ কাশিমপুর-এ নিষিদ্ধ আ.লীগ নেতার রউফ বিরুদ্ধে জমি দখলের চেষ্টার অভিযোগ গাজীপুরে কোণাবাড়ী থানার নতুন ভবনের নির্মাণকাজের উদ্বোধন গাজীপুরে পৃথক অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা, আদায় ১ লাখ টাকা। গাজীপুরকে আধুনিক নগর গড়তে সমন্বিত উদ্যোগের কথা জানালেন দুই প্রশাসক কাশিমপুরে রুবেল মিয়ার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর গাজীপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে শহিদদের প্রতি জিএমপির শ্রদ্ধা

আশুলিয়ায় জামগড়া আর্মি ক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনায় সেবা পেল পাঁচ শতাধিকের অধিক দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগণ।

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ১০৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি

বাংলাদেশ সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায়, ৮১ ব্রিগেডের সার্বিক তত্ত্বাবধানে আজ বুধবার ২৯ অক্টোবর আশুলিয়ার জামগড়া আর্মি ক্যাম্পের আয়োজনে সামাজিক কনভেনশন হলে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান কার্যক্রম পরিচালিত হয়। সাভার সেনানিবাস হতে আগত চারজন বিশেষজ্ঞ সহ সর্বমোট ৬ জন চিকিৎসক দিনব্যাপী প্রায় পাঁচ শতাধিক রোগীকে চিকিৎসা প্রদান করেন। চক্ষু, চর্ম, গাইনী ও মেডিসিন বিশেষজ্ঞের পাশাপাশি অন্যান্য সাধারণ রোগের চিকিৎসা এবং বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়।
মেডিকেল ক্যাম্পেইন উপলক্ষে আয়োজিত মিডিয়া ব্রিফিংয়ে জামগড়া আর্মি ক্যাম্পের এর অধিনায়ক বলেন, আশুলিয়া–জামগড়া শিল্পাঞ্চলে শান্তি ও শৃঙ্খলা রক্ষায়, এবং এলাকায় সন্ত্রাসী, কিশোর গ্যাং, মাদক ব্যবসায়ী নির্মূলে নিয়মিত কঠোর অভিযানিক কর্মকান্ডের সময় পরিলক্ষিত হয় যে, এই এলাকায় অনেক দুস্থ, গরিব, কর্মহীন ও ভাসমান জনগণ রয়েছে যারা দারিদ্রতার কারণে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত। সাধারণ জনগণের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট অবহিত করা হয়।

যার ফলশ্রুতিতে আজ, জিওসি ৯ পদাতিক ডিভিশনের পৃষ্ঠপোষকতায়, ৮১ পদাতিক ব্রিগেডের সার্বিক তত্ত্বাবধানে, জামগড়া আর্মি ক্যাম্প আজকের এই বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম আয়োজন করেছে।

বাংলাদেশ সেনাবাহিনী ইন এইড টু সিভিল পাওয়ারের আওতায় দেশব্যাপী মোতায়েন থাকাকালীন দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি বিভিন্ন ধরনের মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। যার অংশ হিসেবে জামগড়া আর্মি ক্যাম্পের আয়োজনে, অত্র এলাকায় আজকে সহ মোট দুইবার মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হয় এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম চলমান থাকবে বলে সকলকে অবহিত করেন জামগড়া আর্মি ক্যাম্পের অধিনায়ক।

চিকিৎসা সেবা প্রাপ্ত রোগীরা সেনাবাহিনীর প্রতি তাদের কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২২ পূর্বাহ্ণ
  • ১২:০২ অপরাহ্ণ
  • ১৬:৩০ অপরাহ্ণ
  • ১৮:২৪ অপরাহ্ণ
  • ১৯:৪০ অপরাহ্ণ
  • ৫:৩৭ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102