মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কাশিমপুর থানা প্রেসক্লাব-এ নবনির্বাচিত কমিটি ঘোষণা আশুলিয়ায় শক্তি ফাউন্ডেশনের ম্যানেজারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সংবাদ প্রকাশের পর কারারক্ষী বদলি, ক্ষুব্ধ স্ত্রীর ‘মিথ্যা অভিযোগ। সাভার বাসস্ট্যান্ড এলাকায় সেনাবাহিনীর অভিযান: চার ছিনতাইকারী আটক, বিপুল মাদক ও অস্ত্র উদ্ধার দৈনিক উপচার সম্পাদক বাবলুর ৪র্থ মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত গাজীপুর সিটিকর্পেরশন এর নবনিযুক্ত প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার  রাজশাহীতে প্রাচীণ পুকুর রক্ষায় এলাকাবাসীর মানববন্ধন  গাজীপুর সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক শওকত হোসেন সরকার আ’লীগ আমলে ‘আলাদিনের চেরাগ’ পেয়েছিলেন ওসি ফয়সাল! সম্পদের পাহাড় নিয়ে জনমনে প্রশ্ন দৈনিক উপচার সম্পাদক বাবলুর ৪র্থ মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত

শেরপুর জেলার জনবান্ধব পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম এর বদলিজনিত বিদায় সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ৮৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি

সততা, নৈতিকতা এবং মানবিক কর্মতৎপরতার মাধ্যমে শেরপুর জেলার সর্বমহলে সমাদৃত হওয়া জনবান্ধব
পুলিশ সুপার জনাব মোঃ আমিনুল ইসলাম মহোদয়কে তাঁর বদলি উপলক্ষে এক আড়ম্বরপূর্ণ বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।

​শনিবার (২৯ নভেম্বর) বেলা ১০ ঘটিকায় পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে জেলা পুলিশে উদ্যোগে এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ বিদায়ী পুলিশ সুপারকে দক্ষ, সৎ, কর্মোদ্যমী, চৌকস ও মানবিক গুণাবলী সম্পন্ন একজন পেশাদার কর্মকর্তা হিসেবে বর্ণনা করে তাঁর জনকল্যাণমূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করে স্মৃতিচারণ করেন এবং তাঁর পেশাগত ও ব্যক্তিগত জীবনের সার্বিক সাফল্য কামনা করেন।

পরে শেরপুর জেলা পুলিশের পক্ষ থেকে বিদায়ী পুলিশ সুপার জনাব মোঃ আমিনুল ইসলাম মহোদয়কে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

পক্ষান্তরে পুলিশ সুপার মহোদয় তাঁর বিদায়ী ভাষণে সহকর্মীদের জনগণের সেবায় পেশাদারিত্বের সাথে কাজ করে যাওয়ার আহ্বান জানান। শেরপুরে চাকরি জীবনের বিভিন্ন স্মৃতির কথা উল্লেখ করতে গিয়ে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন, যা অনুষ্ঠানে উপস্থিত সকলের মাঝে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি করে।

​এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব নাসরিন আক্তার; সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) জনাব আফসান-আল-আলম; মেডিকেল অফিসার ডঃ শিবলী সামিউল তুষার-সহ জেলার সকল থানার অফিসার ইনচার্জ, বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য ও সিভিল স্টাফগণ উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৯ পূর্বাহ্ণ
  • ১২:১৪ অপরাহ্ণ
  • ১৬:২২ অপরাহ্ণ
  • ১৮:০৫ অপরাহ্ণ
  • ১৯:১৮ অপরাহ্ণ
  • ৬:২০ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102