মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কাশিমপুর থানা প্রেসক্লাব-এ নবনির্বাচিত কমিটি ঘোষণা আশুলিয়ায় শক্তি ফাউন্ডেশনের ম্যানেজারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সংবাদ প্রকাশের পর কারারক্ষী বদলি, ক্ষুব্ধ স্ত্রীর ‘মিথ্যা অভিযোগ। সাভার বাসস্ট্যান্ড এলাকায় সেনাবাহিনীর অভিযান: চার ছিনতাইকারী আটক, বিপুল মাদক ও অস্ত্র উদ্ধার দৈনিক উপচার সম্পাদক বাবলুর ৪র্থ মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত গাজীপুর সিটিকর্পেরশন এর নবনিযুক্ত প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার  রাজশাহীতে প্রাচীণ পুকুর রক্ষায় এলাকাবাসীর মানববন্ধন  গাজীপুর সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক শওকত হোসেন সরকার আ’লীগ আমলে ‘আলাদিনের চেরাগ’ পেয়েছিলেন ওসি ফয়সাল! সম্পদের পাহাড় নিয়ে জনমনে প্রশ্ন দৈনিক উপচার সম্পাদক বাবলুর ৪র্থ মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত

গাজীপুরে আবারও ভয়াবহ আগুনে পুড়েছে ছাই ২০ টি ঝুটের গুদাম

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ২৩১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি

গাজীপুর মহানগরের কোনাবাড়ীর আমবাগ পশ্চিমপাড়া মিতালী ক্লাব সংলগ্ন আবারও ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে অন্তত ২০ টি ঝুটের গুদাম।
শুক্রবার(১২ডিসেম্বর-২০২৫)
আনুমানিক রাত সাড়ে তিনটার দিকে ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায় প্রথমে পূর্ব পাশে একটি ঝুট গুদামে আগুন লাগে।পরে ছড়িয়ে পড়ে অন্যান্য গুদামে।সেই আগুনে অন্তত ২০ থেকে ২৫ টি গুদাম পুড়ে ছাই হয়ে যায়।তবে সেখান থেকে কোনো মালামাল বের করা সম্ভব হয়নি।ফায়ার সার্ভিস সূত্রে আরও জানা যায় ৩ টা ৪০ মিনিটে তারা আগুন লাগার খবর পান এবং ৩টা ৪৮ মিনিটে ঘটনাস্থলে পৌঁছান। কোনাবাড়ীর ২টি ও সারাবোর ৩টিসহ মোট ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে প্রায় দীর্ঘ ২ ঘন্টা প্রচেষ্টায় সকাল সোয়া ৬ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। কাশিমপুর সারাবো মর্ডান ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. তাশারফ হোসেন জানান ৩ টা ৪০ মিনিটে আমরা খবর পাই এবং ৩ টা ৪৮ মিনিটে ঘটনাস্থলে পোঁছি।দীর্ঘ সোয়া ২ ঘন্টা পর অর্থাৎ সকাল ৬ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।তবে আগুন এখনো সম্পূর্ণ নির্বাপন হয়নি এবং নির্বাপণে দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত সময় লাগতে পারে।আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা যায়নি। আমবাগ এলাকায় বার বার আগুন লাগার কারণ সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন এখানে ঝুট গুদামের মালিকদের আরও সচেতন হতে হবে।ঝুট গুদাম মালিকদের অসচেতনার কারণেও এই শুকনো মৌসুমে বৈদ্যুতিক সর্ট সার্কিটেও আগুন লাগে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৯ পূর্বাহ্ণ
  • ১২:১৪ অপরাহ্ণ
  • ১৬:২২ অপরাহ্ণ
  • ১৮:০৫ অপরাহ্ণ
  • ১৯:১৮ অপরাহ্ণ
  • ৬:২০ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102