বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের রদবদল নতুন দায়িত্বে ওসি ‎ কাশিমপুর থানা প্রেসক্লাব-এ নবনির্বাচিত কমিটি ঘোষণা আশুলিয়ায় শক্তি ফাউন্ডেশনের ম্যানেজারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সংবাদ প্রকাশের পর কারারক্ষী বদলি, ক্ষুব্ধ স্ত্রীর ‘মিথ্যা অভিযোগ। সাভার বাসস্ট্যান্ড এলাকায় সেনাবাহিনীর অভিযান: চার ছিনতাইকারী আটক, বিপুল মাদক ও অস্ত্র উদ্ধার দৈনিক উপচার সম্পাদক বাবলুর ৪র্থ মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত গাজীপুর সিটিকর্পেরশন এর নবনিযুক্ত প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার  রাজশাহীতে প্রাচীণ পুকুর রক্ষায় এলাকাবাসীর মানববন্ধন  গাজীপুর সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক শওকত হোসেন সরকার আ’লীগ আমলে ‘আলাদিনের চেরাগ’ পেয়েছিলেন ওসি ফয়সাল! সম্পদের পাহাড় নিয়ে জনমনে প্রশ্ন

কাশিমপুরে সড়ক নির্মাণকাজে চাঁদাবাজি ও হামলা, ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

গাজীপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ১২২ বার পড়া হয়েছে

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুর মহানগরীর কাশিমপুরে সড়ক নির্মাণকাজে চাঁদা দাবিকে কেন্দ্র করে ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মীদের ওপর হামলা, ট্রাক ও মালামাল অবৈধভাবে আটকের অভিযোগ উঠেছে। একই এলাকায় পৃথক অভিযানে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কাশিমপুর থানাধীন কাশিমপুর নদীরপাড় ধঞ্জয়খালী সংযোগ সড়কের নির্মাণকাজ চলাকালে ঠিকাদারি প্রতিষ্ঠান এসিএল-এমই-এর সাইটে স্থানীয় একটি চক্র কয়েকদিন ধরে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা কাজ বন্ধ করে দেওয়ার হুমকি দেয়।
ঘটনার দিন ১৭ জানুয়ারি রাত আনুমানিক ১১টার দিকে পাথরবোঝাই একটি ট্রাক নির্মাণ সাইটে পৌঁছালে অভিযুক্তরা পুনরায় চাঁদা দাবি করে। এ সময় তারা ট্রাকের ড্রাইভার ও হেলপারকে মারধর করে আহত করে এবং প্রায় ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের পাথর ও আনুমানিক ২৫ লাখ টাকা মূল্যের ট্রাকসহ চালক ও সহকারীকে কাশিমপুর হাজীপাড়া এলাকায় অবৈধভাবে আটকে রাখে বলে অভিযোগ রয়েছে।
পরবর্তীতে সাইট ম্যানেজার কাশিমপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করে।
এদিকে একই থানার সারদাগঞ্জ পশ্চিমপাড়া এলাকায় পৃথক অভিযানে ৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ বাদল হোসেন (৩৩) নামের এক ব্যক্তিকে আটক করেছে কাশিমপুর থানা পুলিশ। ১৮ জানুয়ারি রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তল্লাশিতে তার প্যান্টের পকেট থেকে উদ্ধার করা ইয়াবার ওজন প্রায় ৯ গ্রাম বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, আটক ব্যক্তি মাদক বিক্রির উদ্দেশ্যে ইয়াবাগুলো নিজের কাছে রেখেছিল। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, চাঁদাবাজি ও মাদকবিরোধী অভিযানে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত রয়েছে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৯ পূর্বাহ্ণ
  • ১২:১৪ অপরাহ্ণ
  • ১৬:২২ অপরাহ্ণ
  • ১৮:০৫ অপরাহ্ণ
  • ১৯:১৮ অপরাহ্ণ
  • ৬:২০ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102