বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের রদবদল নতুন দায়িত্বে ওসি ‎ কাশিমপুর থানা প্রেসক্লাব-এ নবনির্বাচিত কমিটি ঘোষণা আশুলিয়ায় শক্তি ফাউন্ডেশনের ম্যানেজারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সংবাদ প্রকাশের পর কারারক্ষী বদলি, ক্ষুব্ধ স্ত্রীর ‘মিথ্যা অভিযোগ। সাভার বাসস্ট্যান্ড এলাকায় সেনাবাহিনীর অভিযান: চার ছিনতাইকারী আটক, বিপুল মাদক ও অস্ত্র উদ্ধার দৈনিক উপচার সম্পাদক বাবলুর ৪র্থ মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত গাজীপুর সিটিকর্পেরশন এর নবনিযুক্ত প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার  রাজশাহীতে প্রাচীণ পুকুর রক্ষায় এলাকাবাসীর মানববন্ধন  গাজীপুর সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক শওকত হোসেন সরকার আ’লীগ আমলে ‘আলাদিনের চেরাগ’ পেয়েছিলেন ওসি ফয়সাল! সম্পদের পাহাড় নিয়ে জনমনে প্রশ্ন

ঢাকা–টাঙ্গাইল মহাসড়কে কভার্ড ভ্যান ও বালিবাহী ট্রাকের সংঘর্ষে আহত ২জন।

নিজস্ব প্রতিনিধ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ৭০ বার পড়া হয়েছে

গাজীপুর ঢাকা টাঙ্গাইল মহাসড়কে  কভার্ড ভ্যান ও বালিবাহী ট্রাকের সংঘর্ষে দুইজন আহত হয়েছেন।

(২০ জানুয়ারি ২০২৬) মঙ্গলবার সকালে মহানগরের কাশিমপুর থানাধীন ২ নম্বর ওয়ার্ডের ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের তেতুইবাড়ি এলাকায় কভার্ড ভ্যান ও বালিবাহী ট্রাকের সংঘর্ষে দুইজন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বালিবাহী ট্রাককে পেছন দিক থেকে নিয়ন্ত্রণ হারিয়ে একটি কভার্ড ভ্যান সজোরে ধাক্কা দেয়। এতে কভার্ড ভ্যানটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ভ্যানের চালক ও হেলপার গুরুতর আহত হন।
আহত কভার্ড ভ্যান চালকের নাম শাওন হাওলাদার (২৬)। অপর আহত ব্যক্তি ভ্যানের হেলপার বলে জানা গেছে, তবে তার পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

এ বিষয়ে কাশিমপুরের সারাবো মডার্ন ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোঃ তাশারফ হোসেন জানান, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা একটি ইউনিট নিয়ে ঘটনাস্থলে রওনা দেই। আমরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা আহত হেলপারকে উদ্ধার করে পাশের ল্যাব ওয়ান হাসপাতালে নিয়ে যান। পরে আমরা গাড়ির ভেতরে আটকে থাকা চালক শাওন হাওলাদারকে উদ্ধার করে দ্রুত ল্যাব ওয়ান হাসপাতালে পাঠাই।
দুর্ঘটনার ফলে কিছু সময়ের জন্য ঢাকা–টাঙ্গাইল মহাসড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে। পরে কাশিমপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সহায়তায় যান চলাচল স্বাভাবিক হয়।

এবিষয়ে কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মোল্লা মোঃ খালিদ হোসেন বলেন  কভার্ড ভ্যান চালক ও হেলপার চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে রয়েছে এবং কাভার্ড ভ্যান গাড়িটি থানার হেফাজতে রয়েছে বলে জানান তিনি

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৯ পূর্বাহ্ণ
  • ১২:১৪ অপরাহ্ণ
  • ১৬:২২ অপরাহ্ণ
  • ১৮:০৫ অপরাহ্ণ
  • ১৯:১৮ অপরাহ্ণ
  • ৬:২০ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102