বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:২০ অপরাহ্ন
শিরোনাম :
আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার, উদ্ধার ৪টি অটোরিকশা কর্মকর্তার ছত্রছায়ায় বন দখল! মৌচাকে অবৈধ দোকান-ঘর নির্মাণের অভিযোগ। মেধা-মননশীলতা দিয়ে বিশ্বে বাংলাদেশের মর্যাদা বাড়াতে শিক্ষার্থীদের প্রতি আইজিপির আহ্বান কাশিমপুরে ডিসি জমিতে ভবন নির্মাণ, ভূমি কর্মকর্তার বিরুদ্ধে নীরবতার অভিযোগ কাশিমপুর-এ নিষিদ্ধ আ.লীগ নেতার রউফ বিরুদ্ধে জমি দখলের চেষ্টার অভিযোগ গাজীপুরে কোণাবাড়ী থানার নতুন ভবনের নির্মাণকাজের উদ্বোধন গাজীপুরে পৃথক অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা, আদায় ১ লাখ টাকা। গাজীপুরকে আধুনিক নগর গড়তে সমন্বিত উদ্যোগের কথা জানালেন দুই প্রশাসক কাশিমপুরে রুবেল মিয়ার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর গাজীপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে শহিদদের প্রতি জিএমপির শ্রদ্ধা

কেরানীগঞ্জে অবৈধ জ্বালানি তৈল বিক্রির বিরুদ্ধে মোবাইল কোর্ট, জরিমানা ৫০ হাজার টাকা

নিজস্ব প্রতিনিধ
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ১৬১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি

কেরানীগঞ্জ উপজেলার কলাতিয়া বাজারে অবৈধভাবে খোলা (লুজ) জ্বালানি তেল মজুত ও বিক্রির বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। হেমায়েতপুর আর্মি ক্যাম্পের নিয়মিত টহল চলাকালে অবৈধ কার্যক্রম শনাক্ত হওয়ার পর কেরানীগঞ্জের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়।

গত ২৭ জানুয়ারি ২০২৬ তারিখ সন্ধ্যা ৭টা ৩০ মিনিট থেকে রাত ১০টা ৩০ মিনিট পর্যন্ত কেরানীগঞ্জ মডেল থানাধীন কলাতিয়া বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তিনটি পৃথক দোকান থেকে মোট ১ হাজার ২৬৩ লিটার খোলা অকটেন উদ্ধার করা হয়, যা বিধি বহির্ভূতভাবে মজুত ও বিক্রি করা হচ্ছিল।

মোবাইল কোর্ট চলাকালে সংশ্লিষ্ট আইন লঙ্ঘনের দায়ে তিন দোকান মালিককে দোষী সাব্যস্ত করে অর্থদণ্ড প্রদান করা হয়। রাকিব অটো নামক প্রতিষ্ঠানের মালিক কবির হোসেন (৪৫) এর দোকান থেকে ১ হাজার লিটার অকটেন উদ্ধার করা হয় এবং তাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে উদ্ধারকৃত অকটেন চার দিনের মধ্যে অনুমোদিত চ্যানেলের মাধ্যমে বিক্রয়ের নির্দেশ দেওয়া হয়।

এছাড়া হামিম স্টোরের মালিক হুমায়ুন কবির (৪৭) এর দোকান থেকে ১০৩ লিটার এবং হৃদয় স্টোরের মালিক আলতাফ হোসেন (৪৮) এর দোকান থেকে ১৬০ লিটার খোলা অকটেন উদ্ধার করা হয়। উভয় প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয় এবং দুই দিনের মধ্যে অনুমোদিত চ্যানেলের মাধ্যমে জ্বালানি তেল বিক্রয়ের নির্দেশ দেওয়া হয়।

অভিযানটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। এ সময় সেনাবাহিনী প্রয়োজনীয় সহায়তা প্রদান এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করে। বেসামরিক প্রশাসন, সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে এই অভিযান পরিচালিত হয়।

প্রশাসন জানায়, অবৈধভাবে জ্বালানি তেল মজুত ও বিক্রি জননিরাপত্তা ও রাষ্ট্রীয় স্বার্থের জন্য হুমকিস্বরূপ। জনস্বার্থে এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২২ পূর্বাহ্ণ
  • ১২:০২ অপরাহ্ণ
  • ১৬:৩০ অপরাহ্ণ
  • ১৮:২৪ অপরাহ্ণ
  • ১৯:৪০ অপরাহ্ণ
  • ৫:৩৭ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102