বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
শিরোনাম :
আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার, উদ্ধার ৪টি অটোরিকশা কর্মকর্তার ছত্রছায়ায় বন দখল! মৌচাকে অবৈধ দোকান-ঘর নির্মাণের অভিযোগ। মেধা-মননশীলতা দিয়ে বিশ্বে বাংলাদেশের মর্যাদা বাড়াতে শিক্ষার্থীদের প্রতি আইজিপির আহ্বান কাশিমপুরে ডিসি জমিতে ভবন নির্মাণ, ভূমি কর্মকর্তার বিরুদ্ধে নীরবতার অভিযোগ কাশিমপুর-এ নিষিদ্ধ আ.লীগ নেতার রউফ বিরুদ্ধে জমি দখলের চেষ্টার অভিযোগ গাজীপুরে কোণাবাড়ী থানার নতুন ভবনের নির্মাণকাজের উদ্বোধন গাজীপুরে পৃথক অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা, আদায় ১ লাখ টাকা। গাজীপুরকে আধুনিক নগর গড়তে সমন্বিত উদ্যোগের কথা জানালেন দুই প্রশাসক কাশিমপুরে রুবেল মিয়ার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর গাজীপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে শহিদদের প্রতি জিএমপির শ্রদ্ধা

মৃত্যু ভেবে ৩ বছরের শিশুকে জঙ্গলে ফেলে আসে দুলাভাই, আটক।

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৪৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি

গাজীপুরের কাশিমপুরে মোবাইল ফোন কেনার জন্য টাকা না পেয়ে তিন বছরের এক শিশুকে হত্যা করার চেষ্টা করে মৃত্যু ভেবে জঙ্গলে ফেলে আসার অভিযোগে দুলাভাই রুহুল আমিনকে আটক করেছে পুলিশ।

 গত শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে। মহানগরীর কাশিমপুর থানাধীন ১নং ওয়ার্ডের তেতুতলা–মাধবপুর এলাকার আজগর আলীর ভাড়া বাসায় বসবাস করেন সেন্টু মিয়া। তার বড় মেয়ে শিখার স্বামী রুহুল আমিন ওইদিন দুপুরে সেন্টু মিয়ার তিন বছরের ছোট মেয়ে মারিয়াকে ডেকে নিয়ে যান।

দীর্ঘ সময় পার হলেও মারিয়াকে বাড়িতে না পেয়ে পরিবারের সদস্যরা রুহুল আমিনের কাছে খোঁজ নিলে তিনি প্রথমে শিশুটির বিষয়ে কিছুই জানেন না বলে অস্বীকার করেন। পরে স্থানীয় কয়েকজন ব্যক্তি মারিয়াকে রুহুল আমিনের সঙ্গে যেতে দেখেছেন বলে জানালে তাকে চাপ দেওয়া হয়।

 একপর্যায়ে রুহুল আমিন স্বীকার করেন, তিনি শিশুটিকে কবিরপুর এলাকার একটি জঙ্গলে ফেলে রেখে এসেছেন।

খবর পেয়ে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে কাশিমপুর থানা পুলিশকে অবহিত করে। পরে পুলিশ ও স্থানীয় জনতার সহযোগিতায় সন্ধ্যা আনুমানিক ৮টার দিকে ওই জঙ্গল থেকে কাটা ডালপালা ও পাতা দিয়ে ঢাকা অবস্থায় হাত-পা বাঁধা ও গুরুতর আহত শিশু মারিয়াকে উদ্ধার করা হয়।

শিশুটির বাবা সেন্টু মিয়া জানান,কয়েকদিন ধরে আমার বড় মেয়ের জামাই রুহুল আমিন মোবাইল ফোন কেনার জন্য টাকা দাবি করে আসছিল। বিষয়টি আমার মেয়ে আমাকে জানায়নি। টাকা না পেয়ে ক্ষোভের বশে সে আমার ছোট মেয়েকে হত্যা করার চেষ্টা করেছে বলে আমি মনে করি। আমি এই ঘটনার দৃষ্টান্তমূলক বিচার চাই।”

উদ্ধারের পর আহত অবস্থায় শিশুটিকে দ্রুত শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মোল্লা মো. খালিদ হোসেন বলেন,

ঘটনার সংবাদ পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে। অভিযুক্ত রুহুল আমিনের বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে আদালতে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।”

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২২ পূর্বাহ্ণ
  • ১২:০২ অপরাহ্ণ
  • ১৬:৩০ অপরাহ্ণ
  • ১৮:২৪ অপরাহ্ণ
  • ১৯:৪০ অপরাহ্ণ
  • ৫:৩৭ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102