বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:২১ অপরাহ্ন
শিরোনাম :
আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার, উদ্ধার ৪টি অটোরিকশা কর্মকর্তার ছত্রছায়ায় বন দখল! মৌচাকে অবৈধ দোকান-ঘর নির্মাণের অভিযোগ। মেধা-মননশীলতা দিয়ে বিশ্বে বাংলাদেশের মর্যাদা বাড়াতে শিক্ষার্থীদের প্রতি আইজিপির আহ্বান কাশিমপুরে ডিসি জমিতে ভবন নির্মাণ, ভূমি কর্মকর্তার বিরুদ্ধে নীরবতার অভিযোগ কাশিমপুর-এ নিষিদ্ধ আ.লীগ নেতার রউফ বিরুদ্ধে জমি দখলের চেষ্টার অভিযোগ গাজীপুরে কোণাবাড়ী থানার নতুন ভবনের নির্মাণকাজের উদ্বোধন গাজীপুরে পৃথক অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা, আদায় ১ লাখ টাকা। গাজীপুরকে আধুনিক নগর গড়তে সমন্বিত উদ্যোগের কথা জানালেন দুই প্রশাসক কাশিমপুরে রুবেল মিয়ার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর গাজীপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে শহিদদের প্রতি জিএমপির শ্রদ্ধা

সাভারের রাজফুলবাড়িয়ায় সেনাবাহিনীর অভিযানে তিন মাদক ব্যবসায়ী আটক

সাভার জেলা প্রতিনিধি 
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৪১ বার পড়া হয়েছে

সাভার জেলা প্রতিনিধি

সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া এলাকায় মাদকবিরোধী অভিযানে তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে হেমায়েতপুর আর্মি ক্যাম্পের টহল দল।

বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি ২০২৬) সকাল আনুমানিক সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত হেমায়েতপুর আর্মি ক্যাম্পের একটি টহল দল নিয়মিত অভিযান পরিচালনাকালে তেঁতুলঝোড়া প্রাথমিক বিদ্যালয়ের পাশে তিনজন ব্যক্তিকে গাঁজা সেবনরত অবস্থায় দেখতে পায়। পরে তাদের তল্লাশি করে ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা নিয়মিত মাদক সেবনকারী এবং গাঁজা ও ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পাশের একটি দোকানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও মাদক ব্যবসায় ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে ৩০ পট গাঁজা, ২৭ পিস ইয়াবা ট্যাবলেট, ৭ পিস অ্যাকুয়ামারিনা ডায়মন্ড, মাদক বিক্রির সন্দেহজনক নগদ ২৫ হাজার ৩৮৪ টাকা, ভারতীয় ভিসাসহ দুটি পাসপোর্ট, ১৩টি চেক বই, গাঁজা ওজনের মেশিন, ইয়াবা সেবনের সরঞ্জাম, রেজিস্টার, মোবাইল ফোন এবং দেশীয় অস্ত্রসহ বিভিন্ন অপরাধমূলক উপকরণ।

আটক ব্যক্তিরা হলেন— সেলিম (৩০), বাবু (৪০) এবং জুয়েল (৪০)। তারা সবাই সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের পানপাড়া এলাকার বাসিন্দা। তাদের বিরুদ্ধে পূর্বেও সাভার থানায় একাধিক মাদক মামলা রয়েছে বলে জানা গেছে।

অভিযান শেষে আটক ব্যক্তিদের উদ্ধারকৃত আলামতসহ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাভার থানায় হস্তান্তর করা হয়েছে।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে বেসামরিক প্রশাসনকে সহায়তা দিতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২২ পূর্বাহ্ণ
  • ১২:০২ অপরাহ্ণ
  • ১৬:৩০ অপরাহ্ণ
  • ১৮:২৪ অপরাহ্ণ
  • ১৯:৪০ অপরাহ্ণ
  • ৫:৩৭ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102