মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
‎মেধা ও সততায় ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন নবাবগঞ্জের সুমন মিয়া কাশিমপুরে গ্লোরিয়াস মডেল স্কুল এন্ড কলেজের ১৬তম বার্ষিক ক্রীড়া ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা আমিনবাজারে সেনা অভিযানে ইয়াবা-গাঁজাসহ মাদক কারবারি আটক জাতীয় পার্টির শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান। গাজীপুরে ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে মুফতির বাড়িতে কিশোর গ্যাংয়ের তাণ্ডব ওয়াকিটকি নিয়ে নির্বাচনী, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ গাজীপুর ১ আসনের মুজিবুর রহমানের বিরুদ্ধে সাভারের রাজফুলবাড়িয়ায় সেনাবাহিনীর অভিযানে তিন মাদক ব্যবসায়ী আটক এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্নে জিএমপির সমন্বয় সভা অনুষ্ঠিত হেমায়েতপুরে সেনাবাহিনীর মাদকবিরোধী অভিযানে দুই মাদক ব্যবসায়ী আটক মৃত্যু ভেবে ৩ বছরের শিশুকে জঙ্গলে ফেলে আসে দুলাভাই, আটক।

‎মেধা ও সততায় ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন নবাবগঞ্জের সুমন মিয়া

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধিঃ 
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৩ বার পড়া হয়েছে

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধিঃ

‎নিষ্ঠা, সততা আর কর্মস্পৃহা যে সাফল্যের মূলমন্ত্র, তা আবারও প্রমাণ করলেন ঢাকা জেলার নবাবগঞ্জের কৃতি সন্তান মোহাম্মদ সুমন মিয়া। বাংলাদেশ পুলিশের সাম্প্রতিক পদোন্নতি পরীক্ষায় মেধার একনিষ্ঠ স্বাক্ষর রেখে তিনি সাব-ইন্সপেক্টর থেকে ইন্সপেক্টর (পরিদর্শক) পদে উন্নীত হয়েছেন। তার এই অর্জনে যেমন গৌরবের মুকুট যুক্ত হয়েছে নবাবগঞ্জবাসীর কপালে, তেমনি পুলিশ বাহিনী পেল এক দক্ষ ও চৌকস কর্মকর্তাকে।

‎জানা যায়, সুমন মিয়া নবাবগঞ্জ উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মলাভ করেন। পুলিশ বাহিনীতে যোগদানের পর থেকেই তিনি সাধারণ মানুষের আস্থা অর্জনে কাজ করে গেছেন। কর্মজীবনে ইতিপূর্বে তিনি মুন্সিগঞ্জ, জিএমপি, গাজীপুর এবং ডিএমপি, ঢাকায় অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। কর্মক্ষেত্রে সাহসিকতা এবং জননিরাপত্তায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি একাধিকবার পুরস্কৃত হয়েছেন। তার এই ধারাবাহিক সাফল্যই তাকে পদোন্নতির দৌড়ে সামনের সারিতে নিয়ে এসেছে। সুমন মিয়ার এই সাফল্যে খুশির হাওয়া বইছে তার জন্মভূমি নবাবগঞ্জে।

‎স্থানীয়রা জানান, সুমন মিয়া বরাবরই একজন মেধাবী ও জনবান্ধব মানুষ হিসেবে পরিচিত। তার পদোন্নতির খবর ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দনের জোয়ার বয়ে যায়। এলাকাবাসীর মতে, সুমনের মতো সৎ অফিসাররা যত উপরে যাবেন, পুলিশ বাহিনীর প্রতি সাধারণ মানুষের আস্থা ততই বৃদ্ধি পাবে।

‎বর্তমানে মাগুরা জেলায় কর্মরত থাকা ইন্সপেক্টর সুমন মিয়ার পদোন্নতি ও নতুন দায়িত্ব প্রসঙ্গে তিনি জানান, দেশ ও জাতির সেবায় নিজেকে উৎসর্গ করাই উনার মূল লক্ষ্য। এই পদোন্নতি উনার দায়িত্বকে আরও বাড়িয়ে দিল। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং আইন-শৃঙ্খলা রক্ষায় আরও কঠোর ও আপোসহীন ভূমিকা রাখতে চান।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:২২ পূর্বাহ্ণ
  • ১২:১৬ অপরাহ্ণ
  • ১৬:১৪ অপরাহ্ণ
  • ১৭:৫৪ অপরাহ্ণ
  • ১৯:০৯ অপরাহ্ণ
  • ৬:৩৪ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102