বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
শিরোনাম :
আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার, উদ্ধার ৪টি অটোরিকশা কর্মকর্তার ছত্রছায়ায় বন দখল! মৌচাকে অবৈধ দোকান-ঘর নির্মাণের অভিযোগ। মেধা-মননশীলতা দিয়ে বিশ্বে বাংলাদেশের মর্যাদা বাড়াতে শিক্ষার্থীদের প্রতি আইজিপির আহ্বান কাশিমপুরে ডিসি জমিতে ভবন নির্মাণ, ভূমি কর্মকর্তার বিরুদ্ধে নীরবতার অভিযোগ কাশিমপুর-এ নিষিদ্ধ আ.লীগ নেতার রউফ বিরুদ্ধে জমি দখলের চেষ্টার অভিযোগ গাজীপুরে কোণাবাড়ী থানার নতুন ভবনের নির্মাণকাজের উদ্বোধন গাজীপুরে পৃথক অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা, আদায় ১ লাখ টাকা। গাজীপুরকে আধুনিক নগর গড়তে সমন্বিত উদ্যোগের কথা জানালেন দুই প্রশাসক কাশিমপুরে রুবেল মিয়ার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর গাজীপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে শহিদদের প্রতি জিএমপির শ্রদ্ধা

কাশিমপুরে হত্যা মামলা ধামাচাপার অভিযোগ, সাংবাদিকের মোবাইল কেড়ে নিলেন ওসি

স্টাফ রিপোর্টার মোঃ জামাল আহমেদ
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৫১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: মোঃ জামাল আহমেদ

গাজীপুরের কাশিমপুর এলাকায় হত্যা মামলার তথ্য চাইতে গিয়ে এক সাংবাদিকের মোবাইল ফোন কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছে কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মোঃ খালিদ হোসেন-এর বিরুদ্ধে

অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার (দুপুর ২টা ৩০ মিনিটে) কাশিমপুর থানার দ্বিতীয় তলায় ওসির কক্ষের সামনে থেকে দৈনিক জনবাণী পত্রিকার প্রতিনিধি সাংবাদিক মোঃ জামাল আহমেদের মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়।

 নিহত আমিরন নেছা হত্যাকাণ্ডের বিষয়ে তথ্য জানতে চাইলে ওসি ক্ষিপ্ত হয়ে এ ঘটনা ঘটান বলে অভিযোগ করেন ভুক্তভোগী সাংবাদিক।

স্থানীয় সূত্রে জানা যায়, কাশিমপুর ৬ নং ওয়ার্ডের রওশন মার্কেট এলাকায় আমিরন নেছা নামে এক গৃহবধূ নিহত হন। এলাকাবাসীর দাবি, পারিবারিক জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে স্বামী বাবুলের সঙ্গে দীর্ঘদিন ধরে তার ঝগড়া চলছিল। অভিযোগ রয়েছে, নিহতের সৎ ছেলে তাকে হত্যা করে। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কিছুদিন আগে পূবাইল থানা থেকে বদলি হয়ে কাশিমপুর থানায় যোগ দেন ওসি মোল্লা খালিদ হোসেন। দায়িত্ব গ্রহণের পর সেনাবাহিনীর নেতৃত্বাধীন যৌথবাহিনীর অভিযানে মাদকসহ বেশ কয়েকজন কারবারিকে আটক করা হয় এবং সেসব বিষয়ে সংবাদ সম্মেলনও করেন তিনি। সে সময় নিজেকে কঠোর ও দায়িত্বপরায়ণ কর্মকর্তা হিসেবে উপস্থাপন করেন।

তবে গত দুই মাসে তার বিরুদ্ধে নানা বিতর্কের অভিযোগ উঠেছে। বিভিন্ন সময়ে মাদকসহ আটক ব্যক্তিদের প্রভাবশালী মহলের সুপারিশে ছেড়ে দেওয়ার অভিযোগ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ পায়। এছাড়া পছন্দের কিছু সাংবাদিক ছাড়া অন্যদের তথ্য না দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

গত কয়েক দিন আগে ধর্ষণের অভিযোগ নিয়ে থানায় আসা ‘মিথীলা’ নামের এক ভুক্তভোগীর অভিযোগ গ্রহণে প্রথমে অনীহা দেখান তিনি। পরবর্তীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে অভিযোগ গ্রহণ করা হয়।

অভিযোগ রয়েছে, পরে ওই ভুক্তভোগীকে মোবাইলে কুপ্রস্তাব দেন ওসি নিজেই। এ সংক্রান্ত কিছু কল রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়, যা জনমনে ব্যাপক সমালোচনার জন্ম দেয়।

এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ উত্তর বিভাগ) এস এম এন শফিকুল ইসলাম বলেন, “বিষয়টি আমরা অবগত আছি। দুই দিনের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

ঘটনাটি নিয়ে স্থানীয় সাংবাদিক মহল ও সাধারণ মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২২ পূর্বাহ্ণ
  • ১২:০২ অপরাহ্ণ
  • ১৬:৩০ অপরাহ্ণ
  • ১৮:২৪ অপরাহ্ণ
  • ১৯:৪০ অপরাহ্ণ
  • ৫:৩৭ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102