বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরে কোণাবাড়ী থানার নতুন ভবনের নির্মাণকাজের উদ্বোধন গাজীপুরে পৃথক অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা, আদায় ১ লাখ টাকা। গাজীপুরকে আধুনিক নগর গড়তে সমন্বিত উদ্যোগের কথা জানালেন দুই প্রশাসক কাশিমপুরে রুবেল মিয়ার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর গাজীপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে শহিদদের প্রতি জিএমপির শ্রদ্ধা ফুটপাত এখন পথচারীদের: গাজীপুর সিটিতে উচ্ছেদ অভিযান জোরদা বেইজিং ক্রীড়া বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বিকেএসপির সমঝোতা স্মারক স্বাক্ষর কাশিমপুরে ধসে পড়া সড়ক: প্রধানমন্ত্রীর নজরে, দুই কর্মকর্তা বরখাস্ত। সাভারের বক্তারপুর ও বেদে পল্লীতে সেনাবাহিনীর অভিযান: বিপুল মাদকসহ দুইজন আটক পূর্বাচলে রাজউকের শতকোটি টাকার জমি দখলের তথ্য চাইলে সাংবাদিককে হুমকি

গাজীপুরে পৃথক অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা, আদায় ১ লাখ টাকা।

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ৫৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর

এনএসআই-এর তথ্যের ভিত্তিতে গাজীপুর জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে দুইটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) কাশিমপুর থানাধীন বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস বিক্রি এবং সয়াবিন তেলের ওজনে কারচুপির অভিযোগে দুইটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

কাশিমপুর থানার ৩ নং ওয়ার্ডের হাতীমারা এলাকায় অবস্থিত এলপিজি সিলিন্ডার গ্যাস ডিলার পয়েন্ট নিউ জেরিন ট্রেডার্স-কে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস বিক্রির প্রমাণ পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া কাশিমপুর থানার ২ নং ওয়ার্ডের লতিফপুর এলাকায় অবস্থিত আর এম বি ফুড অ্যান্ড ওয়েল মিলস (আদিল ফর্টিফাইড সয়াবিন তেল) কারখানায় অভিযান চালিয়ে খোলা তেল বোতলজাত করার সময় ওজনে কারচুপির প্রমাণ পাওয়া যায়। বোতলে প্রতি লিটারে প্রায় ১০০ মিলিলিটার কম তেল দেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রতিষ্ঠানটিকে আরও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

জরিমানা পরিশোধের পর উভয় প্রতিষ্ঠানকে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়। অন্যথায় আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তাশরিফুল ইসলাম। এ সময় এনএসআই, বিজিবি ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তাশরিফুল ইসলাম বলেন, ভোক্তাদের অধিকার নিশ্চিত করতে ওজন কারচুপি ও অতিরিক্ত দামে পণ্য বিক্রির বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী উভয় প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩২ পূর্বাহ্ণ
  • ১২:০৫ অপরাহ্ণ
  • ১৬:২৯ অপরাহ্ণ
  • ১৮:২০ অপরাহ্ণ
  • ১৯:৩৫ অপরাহ্ণ
  • ৫:৪৬ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102