
মোঃ জামাল আহমেদ নিজস্ব প্রতিবেদক
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর ১ আসনে চলছে প্রচার-প্রচারণা এরই ধারাবাহিকতায় গাজীপুর কাশিমপুরের ৩ নং ওয়ার্ডের বারেন্ডা সাইজ উদ্দিন মোল্লার অফিসের সামনে থেকে ইদ্রিস মোল্লা ও সাইজ উদ্দিন মোল্লার নেতৃত্বে আজ ৩০ ডিসেম্বর গাজীপুর কাশিমপুরে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আ খ ম মোজাম্মেল হক পথসভা করেন। গাজীপুর ১ আসনে ৭ জন প্রার্থী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারই ধারাবাহিকতায় আজ সকাল থেকে কাশিমপুরের ৩ নং ওয়ার্ডের বারেন্ডা এলাকার সাবেক কাউন্সিলর সাইজ উদ্দিন মোল্লার অফিসের সামনে থেকে, সাইজ উদ্দিন মোল্লা ও ইদ্রিস মোল্লার নেতৃত্বে ২০০০ নেতাকর্মীদের নিয়ে নৌকার এক বিশাল মিছিল নিয়ে হাতিমারা স্কুল মাঠে নির্বাচনী সভায় উপস্থিত হন উক্ত নির্বাচনী সভায় উপস্থিত ছিলেন গাজীপুর ১ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আ খ ম মোজাম্মেল হক, কাশিমপুর থানা আওয়ামী লীগের সভাপতি মোঃ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক ও ৬ নং ওয়ার্ড কাউন্সিলর আসাদুজ্জামান তুলা, কাশিমপুর থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইজ উদ্দিন মোল্লা, ও রেজাউল করিম মন্ডল সহ, সাংগঠনিক সম্পাদক মোঃ জুয়েল হোসেন মৃধা, কাশিমপুর থানা আওয়ামী লীগের সাংস্কৃতি বিষয়ক সম্পাদক ইদ্রিস মোল্লা, সহ আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা। গাজীপুর কাশেমপুরের হাতিমারা স্কুল মাঠে পথসভায় বক্তব্য রাখেন কাশিমপুর থানা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক সাইজউদ্দিন মোল্লা তিনি বলেন,
নৌকার মাঝি আ ক ম মোজাম্মেলহক এর বিরুদ্ধে নির্বাচন করা আর ব্রাহ্মণ হয়ে আকাশের চাঁদ ধরা সমান কথা , ব্রাহ্মণ যেমন আকাশের চাঁদ ধরতে পারেনা তেমনি আ খ ম মোজাম্মেল হক সাহেবের সঙ্গে নির্বাচনে কেউ জিততে পারে না। আগামী ৭ তারিখ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কা ৩ নং ওয়ার্ডের বিপুল ভোটে জয় লাভ করে ৭ তারিখে নৌকা মার্কার বড় জয়ের মিছিল করব। সংক্ষিপ্ত বক্তব্য কালে আ ক ম মোজাম্মেল হক বলেন
স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে গাজীপুর ১ আসনে কোন প্রকার চাঁদাবাজী,কোন প্রকার, দখল বাজি আমি প্রশ্রয় দেইনি এবং কখনো দিবনা।গাজীপুর ১ আসনে বিগত দিনে আমি যেভাবে আপনাদের পাশে ছিলাম আছি এবং আগামীতেও আপনাদের পাশেই থাকতে চাই, তাই আপনারা সবাই নৌকা মার্কায় ভোট দিয়ে আবারো আমাকে আপনাদের পাশে থাকার ও এই কাশিমপুর সহ গাজীপুরের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সহযোগিতা করবেন ।তিনি আরও বলেন গাজীপুর ১ আসনে গনজোয়ার বইছে নৌকার, অবশেষে তিনি শতভাগ আশাবাদী আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয় যুক্ত হয়ে গাজীপুর ১ আসনকে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতে উপহার দিবেন বলে আশা ব্যক্ত করেন। জয় বাংলা জয় বঙ্গবন্ধু।
সম্পাদক ও প্রকাশক : জামাল আহমেদ
ই-মেইল : Jamalahammad06@gmail.com
ফোন : 01999909976
Copyright © 2026 দৈনিক সংবাদ বাংলাদেশ. All rights reserved.