1. admin@sangbadbangladesh.com : admin :
  2. jamal@sangbadbangladesh.com : Jamal :
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কাশিমপুরে প্রবাসী সাইফুলের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন গাজীপুরে নাশকতা প্রতিরোধে জিএমপির অভিযান, গ্রেপ্তার ৮০ শ্রমিক অসন্তোষে মাঠপর্যায়ে পুলিশ সদস্যদের খোঁজ নিলেন জিএমপি কমিশনার কাশিমপুরে দীর্ঘদিনের প্রত্যাশিত সড়ক উন্নয়নকাজের উদ্বোধন করলেন গাজীপুর মহানগর প্রশাসক শওকত হোসেন সরকার নলতা ইউপি নির্বাচনে জনসমর্থনে এগিয়ে চেয়ারম্যান আজিজুর রহমান পাড়–রাজু আহম্মেদ জাকির কোনাবাড়ী থানার ওসির বিরুদ্ধে তানিশার অভিযোগ, নেপথ্যে হানিট্র্যাপের আশঙ্কা স্থানীয়দের ঢাকার পল্লবী থানা এলাকা থেকে স্ত্রীর টাকা ও স্বর্নালঙ্কর নিয়ে উধাও প্রতারক সোহাগ  কাশিমপুরে উদ্বোধনের এক দিন পর জিয়া মঞ্চের কার্যালয় ভাঙচুর, থানার হস্তক্ষেপ কামনা। ভেদেরগঞ্জে ইউএনও আবুবকর সিদ্দিকের বিরুদ্ধে অভিযোগ, এক মাস ধরে সাত ভূমি অফিসে মিউটেশন কার্যকর বন্ধ! কাশিমপুরে টেস্ট পরীক্ষার হল থেকে এতিম ছাত্রীকে বের করে দেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে।

কারারক্ষী ও আইনজীবীর ছদ্মবেশে প্রতারণা: সংঘবদ্ধ চক্রের দুই সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি

কারারক্ষী ও আইনজীবীর ছদ্মবেশ ধারণ করে অভিনব কৌশলে প্রতারণার মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া সংঘবদ্ধ প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগ।

গ্রেফতারকৃতরা হলো-১। মোঃ আব্দুস সালাম (৪৯) ও ২। মোঃ সুরুজ (২৬)।

ডিবি সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতরা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে সরকারি ওয়েবসাইট থেকে বিভিন্ন এলাকার স্থানীয় জনপ্রতিনিধিদের মোবাইল নম্বর সংগ্রহ করত। পরে ওই জনপ্রতিনিধিদের ফোন করে কৌশলে সংশ্লিষ্ট এলাকার আসামিদের বিষয়ে তথ্য সংগ্রহ করত তারা। এরপর আসামিদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে নিজেদের একজনকে ‘কারারক্ষী সাইফুল, কারাগার প্রধান ফটক, কাশিমপুর কারাগার’ হিসেবে পরিচয় দিত। পরিবারের সদস্যদের জানানো হতো, তাদের নিকটাত্মীয়ের জামিন নির্ধারিত আইনজীবীর মাধ্যমে নয়, বরং মানবাধিকার সংস্থার আইনজীবী ‘সিরাজ এর মাধ্যমে হয়েছে।

এ সময় আইনজীবী পরিচয়ে কথা বলার জন্য প্রতারক চক্রের অপর সদস্যের একটি মোবাইল নম্বর দেওয়া হতো। ভুক্তভোগীর পরিবারের সদস্যরা ওই নম্বরে ফোন করলে প্রতারক নিজেকে আইনজীবী পরিচয় দিয়ে নরম স্বরে কথা বলত এবং জানাত, আসামির জামিন হয়েছে। আদালতের অন্যান্য প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে হবে এবং তার হাতে সময় কম।

এরপর ভুক্তভোগীদের কাছাকাছি কোনো দোকানের বিকাশ পার্সোনাল নম্বরে টাকা পাঠাতে বলা হতো। পরিবারের সদস্যরা ওই নম্বরে টাকা পাঠানোর পর প্রতারক টাকা তুলে নিয়ে মোবাইল নম্বরটি বন্ধ করে দিত এবং মুহূর্তের মধ্যে দোকানের এলাকা থেকে সরে পড়ত।

ডিবি সূত্রে আরও জানা যায়, গত ১ জুলাই ২০২৬ তারিখে হাতিরঝিল থানায় রুজু হওয়া বিকাশ/নগদ প্রতারণার মামলা তদন্তকালে এই অভিনব প্রতারণার বিষয়টি ডিবি পুলিশের নজরে আসে। পরবর্তীতে তথ্য-প্রযুক্তির সহায়তায় প্রতারক চক্রের সদস্যদের শনাক্ত করা হয়। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকাল আনুমানিক ০৩:৫০ ঘটিকায় ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগের একটি দল গাজীপুর জেলার কালীগঞ্জ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে। এমময় তাদের হেফাজত থেকে প্রতারণার কাজে ব্যবহৃত তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একাধিক প্রতারণার মামলা রয়েছে। তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্ত ও গ্রেফতার এবং প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া অর্থ উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

ডিবির পরামর্শ :

কারো সম্পর্কে না জেনে লেনদেন করা থেকে বিরত থাকতে হবে। অনলাইনে কারো পরিচয় নিয়ে সন্দেহ হলে স্থানীয় আইন শৃঙ্খলা বাহিনীর শরণাপন্ন হয়ে পরিচয় নিশ্চিত হতে হবে। প্রতারিত হলে দ্রুত আইন শৃঙ্খলা বাহিনীকে অবগত করতে হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2026 SangbadBangladesh :: All rights reserved.
Design BY POPULAR HOST BD
error: কপি বাদ দিয়া খাইটা খাও! নিজে লিখতে শিখো, কপি করা নিষেধ।।