
মোঃ আকরাম হোসেন স্টাফ রিপোর্টার
দেশে আবারো একটি নব্য বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।বাণিজ্য মন্ত্রনালয় এর অধীনে বেসরকারি টেলিভিশন হিসেবে অনুমোদন পেলেন গণ টেলিভিশন লিমিটেড।
প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অ্যাডভোকেট মো: আনিছুর রহমান আনিস প্রতিবেদককে এ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান,গত কিছুদিন আগে বাণিজ্য মন্ত্রনালয় এর অধীনে বেসরকারি চ্যানেল গণ টেলিভিশন"প্রতিষ্ঠান হিসেবে তালিকাভুক্ত ও সর্বক্ষন সম্প্রচার করার জন্য আবেদনপত্র জমা দিয়েছেন। রবিবার (১৮ ফেব্রুয়ারী ২০২৪ চ্যানেলটি চুড়ান্ত ভাবে অনুমোদন পান। বাণিজ্য মন্ত্রণালয় ও জয়েন্ট স্টক কোম্পানি এর ওয়েবসাইটে থাকা তথ্য অনুযায়ী নিশ্চিত হওয়া যে দেশে নতুন একটি বেসরকারি টিভি চ্যানেলের অনুমোদন পেয়েছেন, তিনি আরো জানান এখন থেকে স্যাটেলাইট টিভি চ্যানেল হিসাবে গণ টেলিভিশনের যাত্রা শুরু হবে। উদ্বোধনী থেকে বিভিন্ন বিনোদন, পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, বিজ্ঞাপন,নিউজ, সম্প্রচার সহ দেশের সকল প্রকার কার্যক্রম ২৪ ঘন্টা সম্প্রচার করবে গণ টেলিভিশন।যার প্রাপ্ত লাইসেন্স নম্বর সি- ১৯৩৭৬৫।
সম্পাদক ও প্রকাশক : জামাল আহমেদ
ই-মেইল : Jamalahammad06@gmail.com
ফোন : 01999909976
Copyright © 2026 দৈনিক সংবাদ বাংলাদেশ. All rights reserved.