বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার, উদ্ধার ৪টি অটোরিকশা কর্মকর্তার ছত্রছায়ায় বন দখল! মৌচাকে অবৈধ দোকান-ঘর নির্মাণের অভিযোগ। মেধা-মননশীলতা দিয়ে বিশ্বে বাংলাদেশের মর্যাদা বাড়াতে শিক্ষার্থীদের প্রতি আইজিপির আহ্বান কাশিমপুরে ডিসি জমিতে ভবন নির্মাণ, ভূমি কর্মকর্তার বিরুদ্ধে নীরবতার অভিযোগ কাশিমপুর-এ নিষিদ্ধ আ.লীগ নেতার রউফ বিরুদ্ধে জমি দখলের চেষ্টার অভিযোগ গাজীপুরে কোণাবাড়ী থানার নতুন ভবনের নির্মাণকাজের উদ্বোধন গাজীপুরে পৃথক অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা, আদায় ১ লাখ টাকা। গাজীপুরকে আধুনিক নগর গড়তে সমন্বিত উদ্যোগের কথা জানালেন দুই প্রশাসক কাশিমপুরে রুবেল মিয়ার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর গাজীপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে শহিদদের প্রতি জিএমপির শ্রদ্ধা

মিলগেট বাজার উন্নয়ন সমিতির নির্বাচন সম্পন্ন:সবুর সভাপতি, বিশ্বজিৎ সম্পাদক

মোঃ সোহরাব হোসেন সবুজ স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২২৩ বার পড়া হয়েছে

সোহরাব হোসেন সবুজ:স্টাফ রিপোর্টার

সাতক্ষীরা শহরের মিলগেট বাজার উন্নয়ন সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। সোমবার সকাল ৯ টা থেকে ৩ টা পর্যন্ত ভোটগ্রহনের পর বিকাল ৪ টায় ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার শেখ শওকাত আলী। এসময় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মো. আ:সবুর ও মো.কওছার আলীসহ পুলিশ প্রশাসন, সাংবাদিক, জনপ্রতিনিধি, সুধীজন ও স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।

নির্বাচনে সভাপতি পদে ৮২ ভোট পেয়ে জয়ী হয়েছেন আব্দুস সবুর এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক সভাপতি আমিরুল ইসলাম রাজু ৪৪ পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে বিশ্বজিৎ সরকার ৬৭ ভোটে জয়ী হয়েছেন এবং তার প্রতিদ্বন্দ্বী সাবেক সম্পাদক মিজানুর রহমান ৫৮ ভোট পেয়েছেন। সহসভাপতি পদে ৬৭ ভোটে সিদ্দিকুর রহমান জয়ী হয়েছেন। কোষাধাক্ষ্য মারুফ হোসেন ৭৯ ভোটে জয়ী হয় এবং বাকী ৫জন বিনাপ্রতিদ্বন্দীতায় নির্বাচিত হয়ে ৯ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। যারা আগামী দু বছর বাজারের উন্নয়নে কার্যক্রম পরিচালনা করবেন বলে জানা যায়। মিলগেট বাজারের এ নির্বাচন সকল ব্যবসায়ীসহ স্থানীয়দের মধ্যে সাড়া ফেলেছে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২২ পূর্বাহ্ণ
  • ১২:০২ অপরাহ্ণ
  • ১৬:৩০ অপরাহ্ণ
  • ১৮:২৪ অপরাহ্ণ
  • ১৯:৪০ অপরাহ্ণ
  • ৫:৩৭ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102