
মোঃ সেলিম রেজা স্টাফ রিপোর্টার
আশুলিয়ায় জমি জমা সংক্রান্ত বিরোধীতায় মেম্বার উজ্বল গং এর সন্ত্রাসী হামলায় আহত (৩)জমি জমা সংক্রান্ত বিরোধীতায় আশুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের এর অন্যতম সদস্য সাইদুর রহমান ও পার্শবর্তী আরো দুই জন এর হাত পা ভেঙ্গে গুড়িয়ে দিয়েছেন মেম্বার উজ্বল গং।
এ ঘটনায় আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর আহত সাইদুর রহমান এর স্ত্রী মোমেনা খাতুন বাদী হয়ে (৫) জন কে আসামী করে একটি লিখত এজহার দায়ের করেন যাহার মামলা নং (৬৪)আসামী (১) মেম্বার উজ্বল (২) বিল্লাল(৩) মোসলেম(৪) মান্নান(৫) মোকসেদ আলী সহ অজ্ঞাত নামা ৪ থেকে ৫ জন।
আহত সাইদুর রহমান বলেন।
গত ২৩ শে ফেব্রুয়ারী শুক্রবার আইকপাড়া টু খাগান রোড আমার বাসা সংলগ্নে বসে ছিলাম।কোনো কিছু বুঝে ওঠার আগেই লোহার রড লাঠিসোঁটা জি আই পাইপ ও দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে মেম্বার উজ্বল গং ৭,৮ জনের একটি বাহিনী নিয়ে আমার উপরে অতর্কিত হামলা করেন।এ সময় আমার আত্নচিৎকারে এলাকাবাসীরা ছুটে এসে মুমুর্শ অবস্থায় আমাকে উদ্ধার করে।
সাইদুর ও পার্শবর্তী আহত আরো দুইজন কে উদ্ধার করে প্রথমে সাভার সরকারি হাসপাতাল ভর্তী করেন।সেখানে তাদের শরীরের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় পরবর্তীতে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করেন।বর্তমানে তারা এনাম মেডিকেল কলেজ হাসপাতালে হাত পা ভাঙ্গা অবস্থায় চিকিৎসারত।মেম্বার উজ্বল এর বিরুদ্ধে আদালতে একাধিক মামলা চলমান যাহার ধারা সমূহ (১৪৩)(৪৪৭)(৩২৩)(৩০৭)(৩৮৫)(৩৮৭)(৫০৬)(১০৯)
সম্পাদক ও প্রকাশক : জামাল আহমেদ
ই-মেইল : Jamalahammad06@gmail.com
ফোন : 01999909976
Copyright © 2026 দৈনিক সংবাদ বাংলাদেশ. All rights reserved.