বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:২২ অপরাহ্ন
শিরোনাম :
আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার, উদ্ধার ৪টি অটোরিকশা কর্মকর্তার ছত্রছায়ায় বন দখল! মৌচাকে অবৈধ দোকান-ঘর নির্মাণের অভিযোগ। মেধা-মননশীলতা দিয়ে বিশ্বে বাংলাদেশের মর্যাদা বাড়াতে শিক্ষার্থীদের প্রতি আইজিপির আহ্বান কাশিমপুরে ডিসি জমিতে ভবন নির্মাণ, ভূমি কর্মকর্তার বিরুদ্ধে নীরবতার অভিযোগ কাশিমপুর-এ নিষিদ্ধ আ.লীগ নেতার রউফ বিরুদ্ধে জমি দখলের চেষ্টার অভিযোগ গাজীপুরে কোণাবাড়ী থানার নতুন ভবনের নির্মাণকাজের উদ্বোধন গাজীপুরে পৃথক অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা, আদায় ১ লাখ টাকা। গাজীপুরকে আধুনিক নগর গড়তে সমন্বিত উদ্যোগের কথা জানালেন দুই প্রশাসক কাশিমপুরে রুবেল মিয়ার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর গাজীপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে শহিদদের প্রতি জিএমপির শ্রদ্ধা

২০ কেজি গাজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক।

মোঃরমজান আলী/বিশেষ প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ১৯৫ বার পড়া হয়েছে

 

মোঃরমজান আলী/সাভার প্রতিনিধিঃ

সাভারের আমিনবাজার বরদেশী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকসহ মোসাঃ নাসরিন সুলতানা (১৯) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তার হেফাজত থেকে বিশ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামী নাসরিন সুলতানা ঢাকা জেলার সাভার উপজেলার আমিনবাজার বড়দেশী পশ্চিমপাড়া এলাকার মৃত সুলতান আলাউদ্দিনের মেয়ে।

আজ রবিবার (১৭ মার্চ) দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব)।

এর আগে গতকাল শনিবার রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার আমিনবাজার বড়দেশী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) বলেন, গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে নাসরিন সুলতানা নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে বিশ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে সাভার মডেল থানায় আসামীর বিরুদ্ধে মাদক মামলা রুজু করা হয়েছে।

 

 

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২২ পূর্বাহ্ণ
  • ১২:০২ অপরাহ্ণ
  • ১৬:৩০ অপরাহ্ণ
  • ১৮:২৪ অপরাহ্ণ
  • ১৯:৪০ অপরাহ্ণ
  • ৫:৩৭ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102