
স্টাফ রিপোর্টার সেলিম রেজা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রিয় দেশবাসী এবং মুসলিম বিশ্বের সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন। দেবহাটা থানা যুবদলের সদস্য সচিব মেহেদী হাসান সবুজ।
আজ গণমাধ্যমে প্রেরিত এক শুভেচ্ছা বার্তায় তিনি দৈনিক সংবাদ বাংলাদেশ কে বলেন, একমাস সিয়াম সাধনার পর খুশি আর আনন্দের বার্তা নিয়ে আমাদের মাঝে এসেছে পবিত্র ঈদুল ফিতর। ঈদ সব শ্রেণীর মানুষের মাঝে গড়ে তোলে সম্প্রীতি, সৌহার্দ্য ও ঐক্যের বন্ধন। সাম্য মৈত্রী ও ভ্রাতৃত্বের মহিমান্বিত আহ্বানে শান্তি-সুধায় ভরে উঠুক প্রতিটি মানুষের হৃদয় এমনটাই আমার প্রানের চাওয়া।
দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আরো বলেন , আসুন দেশের সুবিধা বঞ্চিত এবং হতদরিদ্রদের প্রতি সহনশীল হই। ঈদুল ফিতরের শিক্ষা থেকে আমাদের অঙ্গীকার হোক সকল হিংসা,বিদ্বেষ ও হানাহানি থেকে মুক্ত হয়ে ন্যায়,সাম্য,ঐক্য,ভ্রাতৃত্ব,সহানুভূতি,মানবতা ও মহামিলনের এক ঐক্যবদ্ধ ও ভালোবাসাপূর্ণ সমাজ এবং দেশ গঠনের জন্য একযোগে কাজ করি।
জনপ্রিয় এই যুবনেতা আরও বলেন,আমরা যে যেখানেই থাকি না কেন ঘনিষ্ঠজন,নিকটজনসহ সবাই ঈদের আনন্দ ভাগ করে নেব।
পবিত্র ঈদুল ফিতরের দিনে বাংলাদেশের প্রতিটি গৃহে প্রবাহিত হোক শান্তির অমীয় ধারা। আমি বিশ্ব মুসলিমের অব্যাহত সুখ,শান্তি,সমৃদ্ধি ও কল্যাণ কামনা করছি।
ঈদ আনন্দে সবার জীবনে ভরে উঠুক এই প্রত্যাশায় সাতক্ষীরা জেলা দেবহাটা সহ সারা দেশবাসীকে জানাই অগ্রিম ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক ।
সম্পাদক ও প্রকাশক : জামাল আহমেদ
ই-মেইল : Jamalahammad06@gmail.com
ফোন : 01999909976
Copyright © 2026 দৈনিক সংবাদ বাংলাদেশ. All rights reserved.