শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে কালীগঞ্জে মতবিনিময় সভা। নবাবগঞ্জে সেনা টহলে মাদক কারবারি ও সেবনকারীসহ তিনজন আটক, মাদক ও নগদ অর্থ উদ্ধার হেমায়েতপুরে সেনা টহলে জুয়া ও চাঁদাবাজিতে জড়িত ৩ জন আটক ঢাকা–টাঙ্গাইল মহাসড়কে কভার্ড ভ্যান ও বালিবাহী ট্রাকের সংঘর্ষে আহত ২জন। কাশিমপুরে সড়ক নির্মাণকাজে চাঁদাবাজি ও হামলা, ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক জিরানী বিকেএসপির সামনে চরম অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে খাবার : বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সাভারে সেনাবাহিনীর হাতে মাদকসহ এক কারবারিকে আটক অপারেশন ডেভিল হান্ট ফেজ–২: কাশিমপুরে তিনজন গ্রেফতার অপারেশন ডেভিল হান্ট ফেজ–২: কাশিমপুরে তিনজন গ্রেফতার। ন্যাশনাল টেক অ্যাওয়ার্ড ২০২৫ পেলেন ইঞ্জিনিয়ার বিডির সিইও জিহাদ রানা

গজারিয়া ভবেরচর জেনারেল হাসপাতালে অপ চিকিৎসায় নবজাতক মৃত্যু’র অভিযোগ

মোঃ ওসমান গনি মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪
  • ১৪০ বার পড়া হয়েছে

মোঃ ওসমান গনি মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জ গজারিয়ায় উপজেলার ভবেরচর জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের  অপচিকিৎসার কারনে নবজাতক  শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (১৩ এপ্রিল )সকাল ১১ঘটিকায় উপজেলার ভবেরচর জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারে নরমাল ডেলিভারি করানোর সময় এ ঘটনা ঘটে। এ ঘটনার জন্য প্রসূতির স্বজনরা হাসপাতাল কর্তৃপক্ষকে দায়ী করেছেন। এ ঘটনাকে কেন্দ্র করে হাসপাতালে উত্তেজনা দেখা যায়।

মারা যাওয়া নবজাতক উপজেলার  ইমামপুর ইউনিয়নের বড় কালিপুরা গ্রামের বাসিন্দা আমির হাসানের ছেলে বলে জানান যায়।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, প্রসুতি মমতাজ  আক্তারের শনিবার সকালে ৯ টায় তার প্রসব ব্যথা হলে গজারিয়া  উপজেলা ভবেরচর জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারে ভর্তি করান,

সকাল সাড়ে ৯ টার দিকে ডাক্তার ছাড়াই নার্সদের মাধ্যমে ঐ প্রসূতির নরমাল ডেলিভারির চেষ্টা   করতে গিয়ে নবজাতক ঐ শিশুকে মেরে ফেলে।জানা যায়,ডেলিভারির সময় নবজাতক শিশুর মাথা আটকে যায়,এ সময় প্রচুর রক্তক্ষরণ হতে থাকলে হাসপাতাল কর্তৃপক্ষ তাৎক্ষণিক ঐ প্রসুতিকে ঢাকা নিয়ে যেতে বলে দ্রুত অ্যাম্বুলেন্স এর ব্যবস্থা করে ঢাকা মেডিকেলের রেফার করে।

নিহতের নবজাতকের বাবা আমির হাসান জানান, চিকিৎসায় অবহেলার কারণে আমার বাচ্চার মৃত্যু হয়েছে।ভর্তি নেওয়ার পর থেকেই নানা ধরনের অবহেলা করতে থাকেন হাসপাতালের লোকজন।

ঢাকা মেডিক্যাল হাসপাতালে নেওয়ার জন্য রওনা হলে পথের মধ্যে প্রচুর রক্তক্ষনে ও ব্যথার যন্ত্রণায় কাথর হলে কো- অ্যাক্টিভ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক আমার বাচ্চাকে মৃত ঘোষণা করেন।এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে বলতে গেলে তাঁরা আমাকে হুমকি দিচ্ছেন।

এদিকে ঘটনাকে কেন্দ্র করে নিহতের নবজাতকের  আত্মীয়-স্বজন হাসপাতালে জড়ো হলে উত্তেজনা দেখা দেয়।

এ বিষয়ে গজারিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সুমাইয়া ইয়াকুব বলেন, বিষয়টি শুনেছি,তবে ভুক্তভোগী কেউ অভিযোগ দেয়নি, অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

গজারিয়া থানার অফিসার ইন চার্জ মো:রাজিব খাঁন বলেন,এ বিষয়ে একটা অভিযোগ পেয়েছি, যাচাই বাছাই পূর্বক আইন গত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:২৮ পূর্বাহ্ণ
  • ১২:১৩ অপরাহ্ণ
  • ১৬:০০ অপরাহ্ণ
  • ১৭:৪০ অপরাহ্ণ
  • ১৮:৫৬ অপরাহ্ণ
  • ৬:৪৩ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102