শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নির্বাচনী ব্রিফিং অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাজীপুরে আইন-শৃঙ্খলা সমন্বয় সভা অনুষ্ঠিত গাজীপুরে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করলেন পুলিশ কমিশনার। ভোটের দিন আবহাওয়া কেমন থাকবে, জেনে নিন পূর্বাভাস ভোটের মাঠে ঈদের আনন্দ নেই, আছে ভয় : ব্যারিস্টার ফুয়াদ গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল দুই মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট ‎মেধা ও সততায় ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন নবাবগঞ্জের সুমন মিয়া কাশিমপুরে গ্লোরিয়াস মডেল স্কুল এন্ড কলেজের ১৬তম বার্ষিক ক্রীড়া ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা আমিনবাজারে সেনা অভিযানে ইয়াবা-গাঁজাসহ মাদক কারবারি আটক জাতীয় পার্টির শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান।

গাজীপুরে বন বিভাগের নাকের ডগায় শালবনে আগুন; নেভালেন জেলা প্রশাসক।

স্টাফ রিপোর্টার মোঃ আনোয়ার হোসেন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪
  • ১৫৯ বার পড়া হয়েছে

 স্টাফ রিপোর্টার মোঃ আনোয়ার হোসেন

গাজীপুর মহানগরীর ভাওয়াল জাতীয় উদ্যানের পাশে বনে আগুন দেখে ফায়ার সার্ভিস ডেকে সেই আগুন নিভিয়েছেন গাজীপুরে জেলা প্রশাসক।

তবে বন বিভাগের নাকের ডগায় আগুন লাগার বিষয়টি জানে না বনবিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিবুর রহমান জানান, জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম গত শনিবার (২০ এপ্রিল ) বেলা সোয়া দুইটার দিকে রাজেন্দ্রপুরপুর চৌরাস্তার পূর্বে ভাওয়াল জাতীয় উদ্যানের উল্টো দিকে বনের ভিতর আগুন জ্বলতে দেখেন। পরে তিনি ফায়ার সার্ভিসের খবর দিলে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভান। জেলা প্রশাসক আগুন নিভানোর পুরো বিষয়টি নিজে উপস্থিত থেকে তদারকি করেন। এতে বন বিভাগ বড় ধরণের ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে।

এ বিষয়ে জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম বলেন, আমি সোয়া ২টার দিকে সচিব স্যারের প্রটোকলে শ্রীপুরে যাওয়ার পথে বনের ভিতর আগুন দেখতে পেয়ে গাড়ী ঘুরিয়ে সেখানে যাই। পরে ফায়ার সার্ভিসে খবর দেই। ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিভায়। এসময় বন বিভাগের কাউকে দেখা যায় নি।

তিনি আরো বলেন, কিভাবে আগুন লাগল এটি তদন্ত করে দেখা হবে। এটি স্বতঃস্ফূর্তভাবে লেগেছে, নাকি কোন দুষ্কৃতিকারীর কাজ, এটি তদন্ত করে বের করা হবে। যদি এর পেছনে কোন দুষ্কৃতিকারী জড়িত থাকে, তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

পরে এ বিষয়ে জানার জন্য ভাওয়াল জাতীয় উদ্যানের ব্যবস্থাপক নাজমুল হকের সাথে যোগাযোগ করলে, তিনি বলেন আজকে ঢাকা থেকে বড় স্যারেরা এসেছেন, আমি স্যারদের নিয়ে মাঠে আছি। কোথায় আগুন লেগেছে, এটি আমি জানিনা। ঘটনাস্থলের বর্ণনা দিলে, তিনি বলেন, এটি সম্ভবত বাউপাড়া বিটের অধীনে, আমি তাদেরকে জানাচ্ছি।

পরে বাউপাড়া বিটের ফরেস্টার শামসুদ্দিনের সাথে যোগাযোগ করা হলে, এ বিষয়ে জানতে চাইলে, তিনি বলেন, ন্যাশনাল পার্কের উল্টা পাশে বনের কোথায় আগুন লেগেছে, বিষয়টি আমি জানিনা। আমাকেও কেউ কেউ জানায়নি, আমি খোঁজ নিচ্ছি।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:২২ পূর্বাহ্ণ
  • ১২:১৬ অপরাহ্ণ
  • ১৬:১৪ অপরাহ্ণ
  • ১৭:৫৪ অপরাহ্ণ
  • ১৯:০৯ অপরাহ্ণ
  • ৬:৩৪ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102