শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নির্বাচনী ব্রিফিং অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাজীপুরে আইন-শৃঙ্খলা সমন্বয় সভা অনুষ্ঠিত গাজীপুরে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করলেন পুলিশ কমিশনার। ভোটের দিন আবহাওয়া কেমন থাকবে, জেনে নিন পূর্বাভাস ভোটের মাঠে ঈদের আনন্দ নেই, আছে ভয় : ব্যারিস্টার ফুয়াদ গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল দুই মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট ‎মেধা ও সততায় ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন নবাবগঞ্জের সুমন মিয়া কাশিমপুরে গ্লোরিয়াস মডেল স্কুল এন্ড কলেজের ১৬তম বার্ষিক ক্রীড়া ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা আমিনবাজারে সেনা অভিযানে ইয়াবা-গাঁজাসহ মাদক কারবারি আটক জাতীয় পার্টির শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান।

মাগুরায় পুলিশি হয়রানির প্রতিবাদে মহিলা ভাইস চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিনিধ
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ মে, ২০২৪
  • ১৩৫ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক

 :-মাগুরা সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও তার পরিবারের লোকজনের উপর মাগুরা সদর থানার এস,আই মাসুম বিল্লাহ কর্তৃক হয়রানি করার অভিযোগ এনে এবং তা বন্ধ সহ সুস্থ তদন্ত ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে নবনির্বাচিত সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সোনিয়া সুলতানা।

আজ ১৯ মে রবিবার দুপুরে সদর উপজেলার হাজরাপুর ইউনিয়নের ইছাখাদা পুরাতন বাজারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে হয়রানির শিকার মহিলা ভাইস চেয়ারম্যানের আপন ছোট ভাই অনিক মজুমদার সহ কয়েকজন মহিলা উপস্থিত ছিলেন।

মহিলা ভাইস চেয়ারম্যান সোনিয়া সুলতানা অভিযোগ করেন, সদ্য অনুষ্ঠিত উপজেলা নির্বাচনের প্রতিপক্ষ বর্তমান হাজরাপুর ইউপি চেয়ারম্যান কবির হোসেনের সাথে তার দ্বন্দ হয়। এরই সূত্র ধরে ওই চেয়ারম্যানের আত্মীয় সদর থানার এসআই মাসুম বিল্লাহর নেতৃত্বে অনিক মজুমদারের কাছ থেকে মাদক উদ্ধারের অভিযানের নামে গত ১৩ই মে তার বাড়িতে ব্যাপক তল্লাশি করে ব্যর্থ হয় পুলিশ। এরপর থেকে পুলিশ তাকে মাদকসহ চালান দিবে বলে নানা ধরনের হুমকি দিয়ে আসছে বলে অভিযোগ করেন।

দ্রুত তদন্ত সাপেক্ষে ওই এস আইয়ের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং হয়রানি বন্ধের দাবিতে পুলিশ সুপার সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের বরাবর এলাকাবাসীর পক্ষ থেকে দরখাস্ত দেয়া হয়েছে বলেও জানান এই জনপ্রতিনিধি।

এসআই মাসুম বিল্লাহ মুঠোফোনে জানান, অনিক মজুমদারের বিরুদ্ধে দুটি মামলা এবং তার বিরুদ্ধে এলাকায় মাদক ব্যবসার অভিযোগ থাকায় তাকে ধরতে অভিযান অব্যাহত আছে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:২২ পূর্বাহ্ণ
  • ১২:১৬ অপরাহ্ণ
  • ১৬:১৪ অপরাহ্ণ
  • ১৭:৫৪ অপরাহ্ণ
  • ১৯:০৯ অপরাহ্ণ
  • ৬:৩৪ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102