শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নির্বাচনী ব্রিফিং অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাজীপুরে আইন-শৃঙ্খলা সমন্বয় সভা অনুষ্ঠিত গাজীপুরে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করলেন পুলিশ কমিশনার। ভোটের দিন আবহাওয়া কেমন থাকবে, জেনে নিন পূর্বাভাস ভোটের মাঠে ঈদের আনন্দ নেই, আছে ভয় : ব্যারিস্টার ফুয়াদ গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল দুই মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট ‎মেধা ও সততায় ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন নবাবগঞ্জের সুমন মিয়া কাশিমপুরে গ্লোরিয়াস মডেল স্কুল এন্ড কলেজের ১৬তম বার্ষিক ক্রীড়া ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা আমিনবাজারে সেনা অভিযানে ইয়াবা-গাঁজাসহ মাদক কারবারি আটক জাতীয় পার্টির শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান।

টঙ্গী বন্ধু সমাজ কল্যাণ সংস্থার পরিচিতি সভা অনুষ্ঠি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ মে, ২০২৪
  • ১৬৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

গাজীপুর মহানগরীর টঙ্গীতে সমাজসেবা মূলক স্বেচ্ছাসেবী সংগঠন টঙ্গী বন্ধু সমাজ কল্যান সংস্থার নব নির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (১৮ মে) টঙ্গী কলেজ গেট এলাকার এনএফসি 2.0 চাইনিজ রেস্তোরায় এই সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের প্রধান উপদেষ্টা অমল চন্দ্র ঘোষের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল। টঙ্গী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক কালিমুল্লাহ ইকবালের সঞ্চালনায় সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৬নং ওয়ার্ড কাউন্সিলর আবুল হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এম এ সালাম শান্ত, গাজীপুর মহানগর ছাত্রলীগের সভাপতি মোশিউর রহমান সরকার বাবু, ৪৯নং ওয়ার্ড কাউন্সিলর আমির হামজা, সাবেক ছাত্রলীগ নেতা রাজিব হায়দার সাদিম, টঙ্গী পূর্ব থানা যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী লিটন উদ্দিন সরকার, অত্র সংগঠনের সদ্য সাবেক সভাপতি সুজন সারোয়ার।

প্রধান অতিথির বক্তব্যে কামরুল আহসান সরকার রাসেল বলেন, মানবিক সেবায় এই সংগঠন বিগত পাঁচ বছর যাবৎ যেভাবে সমাজের দুঃস্থ অসহায় ছিন্নমূল মানুষের পাশে দাড়িয়ে কাজ করে যাচ্ছে তা সত্যি প্রসংসার দাবীদার। এই সংগঠন পরিচালিত হচ্ছে একদল সংবাদ কর্মীর নেতৃত্বে। আমরা বিশ্বাস করি এভাবেই এই সংগঠন সবসময় তাদের কার্যক্রম দিয়ে সাধারণ মানুষের মন জয় করে নেবে। সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন তিনি।

অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সংগঠনের উপদেষ্টা খোরশেদ আলম ও প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি জাহাঙ্গীর আকন্দ। সার্বিক সহযোগিতায় ছিলেন, সংগঠনের নবনির্বাচিত সভাপতি মোঃ আল-আমিন হোসেন, সহ সভাপতি মোস্তফা মিয়া, সাধারণ সম্পাদক শেখ রাজিব হাসান, সাংগঠনিক সম্পাদক হাজী বাবলুসহ নবনির্বাচিত পরিষদের নেতৃবৃন্দ ও অত্র সংগঠনের সদস্যবৃন্দ।

সভা শেষে প্রধান নির্বাচন কমিশনের কমল চন্দ্র ঘোষ এর নেতৃত্বে নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সবাইকে ফুল দিয়ে বরণ করে নেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:২২ পূর্বাহ্ণ
  • ১২:১৬ অপরাহ্ণ
  • ১৬:১৪ অপরাহ্ণ
  • ১৭:৫৪ অপরাহ্ণ
  • ১৯:০৯ অপরাহ্ণ
  • ৬:৩৪ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102