শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:২১ অপরাহ্ন
শিরোনাম :
ক্রয়কৃত জমি দখলমুক্ত করতে ছাত্রদল নেতার সংবাদ সম্মেলন। ‎ আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার, উদ্ধার ৪টি অটোরিকশা কর্মকর্তার ছত্রছায়ায় বন দখল! মৌচাকে অবৈধ দোকান-ঘর নির্মাণের অভিযোগ। মেধা-মননশীলতা দিয়ে বিশ্বে বাংলাদেশের মর্যাদা বাড়াতে শিক্ষার্থীদের প্রতি আইজিপির আহ্বান কাশিমপুরে ডিসি জমিতে ভবন নির্মাণ, ভূমি কর্মকর্তার বিরুদ্ধে নীরবতার অভিযোগ কাশিমপুর-এ নিষিদ্ধ আ.লীগ নেতার রউফ বিরুদ্ধে জমি দখলের চেষ্টার অভিযোগ গাজীপুরে কোণাবাড়ী থানার নতুন ভবনের নির্মাণকাজের উদ্বোধন গাজীপুরে পৃথক অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা, আদায় ১ লাখ টাকা। গাজীপুরকে আধুনিক নগর গড়তে সমন্বিত উদ্যোগের কথা জানালেন দুই প্রশাসক কাশিমপুরে রুবেল মিয়ার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর

কাশিমপুরে বিদেশী ৩টি অস্ত্রসহ ডাকাত আটক ৩।

মোঃ জামাল আহমেদ নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ মে, ২০২৪
  • ২০৮ বার পড়া হয়েছে

মোঃ জামাল আহমেদ নিজস্ব প্রতিনিধি

গাজীপুর মহানগর কাশিমপুরে লোহাকৈর এলাকায় ডাকাতের প্রস্তুতির সময় তিনটি বিদেশী অস্ত্র ও দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের তিন সদস্যকে আটক করে কাশিমপুর থানা পুলিশ।

গতকাল ২৮/০৫/২৪ মঙ্গলবার রাত আটটায় কাশিমপুর থানাধীন লোহাকৈর হতে লস্করচালা এলাকার চলাচলের পথে ডাকাতের প্রস্তুতি কালে ডাকাতদলকে দেখতে পায় এলাকাবাসী।

তাৎক্ষণিক কাশিমপুর থানা পুলিশ কে খবর দিলে কাশিমপুর থানার অফিসার্স ইনচার্জ সারওয়ার জাহানের নির্দেশনায় এস আই তুহিন এবং এস আই নাহিদ সহ সঙ্গী ফোর্স ও এলাকাবাসী চারদিক দিয়ে ঘেরাও করলে ডাকাতদলরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

এ সময় ডাকাতদের মধ্যে হতে ৩ জনকে আটক করে কাশিমপুর থানা পুলিশ।

ডাকাত দলের সদস্যদের সাথে থাকা একটি বিদেশী পিস্তল দুটি বিদেশী রিভলবার, ১৭ রাউন্ড গুলি, একটি লোহা কাটার অটো মেশিন সহ দেশীয় অস্ত্র জব্দ করে পুলিশ।

দুপুরে (বুধবার) উপ-পুলিশ কমিশনার, অপরাধ (উত্তর), এর কার্যলয়ে প্রেসব্রিফিংয়ে এ কথা জানান, জনাব আবু তোরাব মো: শামছুর রহমান, বিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার, অপরাধ (উত্তর)।

আটককৃত ৩ জন হলেন মনির মোল্লা ওরফে (মনির)ওরফে আকু (৪৮), বাদশা প্রমানিক(৪১), রশিদুল ওরফে আলামিন (৪২)।

তাদের বিরুদ্ধে ইতিপূর্বেও বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানান, জিএমপি।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২২ পূর্বাহ্ণ
  • ১২:০২ অপরাহ্ণ
  • ১৬:৩০ অপরাহ্ণ
  • ১৮:২৪ অপরাহ্ণ
  • ১৯:৪০ অপরাহ্ণ
  • ৫:৩৭ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102