
মোঃ রবিউল ইসলাম রবি স্টাফ রিপোর্টার -
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি -১ এর পরিচালক ও সমিতি বোর্ডের সভাপতি লায়ন মোঃ রেফাত উল্লাহ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, খুশি ও আনন্দের বার্তা নিয়ে আসে ঈদুল আযহা। ধনী গরিব নির্বিশেষে সকলে মিলে আনন্দ উদযাপন করাটাই হলো ঈদের সার্থকতা। কুরবানী হলো মানব মনের কুপ্রবৃত্তি কে দমন করার প্রক্রিয়া । আমরা যারা কোরবানি করব তাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে গরিব দুঃখী অসহায় মানুষদের প্রতি। তারা যেন কোরবানির মাংস থেকে বঞ্চিত না হয়। কুরবানী হোক সার্বজনীন। ঈদুল আযহার আনন্দের বার্তা বয়ে যাক প্রতিটি মুসলমানদের ঘরে ঘরে। সকলকে জানাচ্ছি ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক।
সম্পাদক ও প্রকাশক : জামাল আহমেদ
ই-মেইল : Jamalahammad06@gmail.com
ফোন : 01999909976
Copyright © 2026 দৈনিক সংবাদ বাংলাদেশ. All rights reserved.