শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনাম :
ক্রয়কৃত জমি দখলমুক্ত করতে ছাত্রদল নেতার সংবাদ সম্মেলন। ‎ আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার, উদ্ধার ৪টি অটোরিকশা কর্মকর্তার ছত্রছায়ায় বন দখল! মৌচাকে অবৈধ দোকান-ঘর নির্মাণের অভিযোগ। মেধা-মননশীলতা দিয়ে বিশ্বে বাংলাদেশের মর্যাদা বাড়াতে শিক্ষার্থীদের প্রতি আইজিপির আহ্বান কাশিমপুরে ডিসি জমিতে ভবন নির্মাণ, ভূমি কর্মকর্তার বিরুদ্ধে নীরবতার অভিযোগ কাশিমপুর-এ নিষিদ্ধ আ.লীগ নেতার রউফ বিরুদ্ধে জমি দখলের চেষ্টার অভিযোগ গাজীপুরে কোণাবাড়ী থানার নতুন ভবনের নির্মাণকাজের উদ্বোধন গাজীপুরে পৃথক অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা, আদায় ১ লাখ টাকা। গাজীপুরকে আধুনিক নগর গড়তে সমন্বিত উদ্যোগের কথা জানালেন দুই প্রশাসক কাশিমপুরে রুবেল মিয়ার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর

কুষ্টিয়া দৌলতপুরের সাংবাদিক রিজু’র ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

মোঃ লিটন উজ্জামান কুষ্টিয়া প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪
  • ১৮৪ বার পড়া হয়েছে

 মো: লিটন উজ্জামান কুষ্টিয়া প্রতিনিধি :-

কুষ্টিয়ায় স্থানীয় সাংবাদিক হাসিবুর রহমান রিজুর ওপর নৃশংস হামলার প্রতিবাদ ও দোষীদের বিচার দাবিতে দৌলতপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে দৌলতপুর উপজেলা পরিষদ চত্বর সংলগ্ন সড়কে সর্বস্তরের সাংবাদিকদের উদ্যোগে এই মানববন্ধন হয়।

দৌলতপুর প্রেসক্লাব, দৌলতপুর রিপোর্টার্স ক্লাব, দৌলতপুর প্রেসক্লাব ডিপিসি, আল্লারদর্গা প্রেসক্লাব, জাতীয় সাংবাদিক সংস্থা দৌলতপুর উপজেলা শাখা এবং দৌলতপুর সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ সহ এতে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা অংশ নেন।

মাছরাঙা টেলিভিশনের কুষ্টিয়া জেলা প্রতিনিধি, দৌলতপুর সাংবাদিক ফোরামের আহ্বায়ক তাশরিক সঞ্চয়ের সঞ্চালনায় বক্তব্য রাখেন দেশ টিভির সংবাদকর্মী সজল বিশ্বাস, এশিয়ান টেলিভিশনের দৌলতপুর প্রতিনিধি সালাউদ্দিন প্রিন্স, ডিপিসি’র যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, জাতীয় সাংবাদিক সংস্থা দৌলতপুর শাখা’র সভাপতি আলাউদ্দিন আহমেদ, দৌলতপুর প্রেসক্লাবের নির্বাহী সদস্য সাইদুর রহমান, দৌলতপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি আহসানুল হক, আল্লারদর্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক জনকণ্ঠ প্রতিনিধি সাইদুল আনাম, দৌলতপুর প্রেসক্লাবের সহ-সম্পাদক দৈনিক সমকাল প্রতিনিধি আহমেদ রাজু, আল্লারদর্গা প্রেসক্লাবের সভাপতি খন্দকার জালাল উদ্দিন, দৌলতপুর প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি দ্যা ডেইলি অবজারভারের প্রতিনিধি সাইফুল ইসলাম শাহীন। মানববন্ধনে সমাপনী বক্তব্য রাখেন দৌলতপুর প্রেসক্লাব ডিপিসি’র সভাপতি আব্দুল আলীম সাচ্চু।

এসময় বক্তারা সাংবাদিক হাসিবুর রহমান রিজুর ওপর নৃশংস হামলার প্রতিবাদ জানিয়ে সকল আসামীদের দ্রুত আটকের তাগিদ দেন, প্রয়োজনে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেন তারা।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২২ পূর্বাহ্ণ
  • ১২:০২ অপরাহ্ণ
  • ১৬:৩০ অপরাহ্ণ
  • ১৮:২৪ অপরাহ্ণ
  • ১৯:৪০ অপরাহ্ণ
  • ৫:৩৭ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102