শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
ক্রয়কৃত জমি দখলমুক্ত করতে ছাত্রদল নেতার সংবাদ সম্মেলন। ‎ আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার, উদ্ধার ৪টি অটোরিকশা কর্মকর্তার ছত্রছায়ায় বন দখল! মৌচাকে অবৈধ দোকান-ঘর নির্মাণের অভিযোগ। মেধা-মননশীলতা দিয়ে বিশ্বে বাংলাদেশের মর্যাদা বাড়াতে শিক্ষার্থীদের প্রতি আইজিপির আহ্বান কাশিমপুরে ডিসি জমিতে ভবন নির্মাণ, ভূমি কর্মকর্তার বিরুদ্ধে নীরবতার অভিযোগ কাশিমপুর-এ নিষিদ্ধ আ.লীগ নেতার রউফ বিরুদ্ধে জমি দখলের চেষ্টার অভিযোগ গাজীপুরে কোণাবাড়ী থানার নতুন ভবনের নির্মাণকাজের উদ্বোধন গাজীপুরে পৃথক অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা, আদায় ১ লাখ টাকা। গাজীপুরকে আধুনিক নগর গড়তে সমন্বিত উদ্যোগের কথা জানালেন দুই প্রশাসক কাশিমপুরে রুবেল মিয়ার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর

কাশিমপুরে ডাকাত আটক ৬ জন

মোঃ জামাল আহমেদ নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ জুন, ২০২৪
  • ১৯৯ বার পড়া হয়েছে

মোঃ জামাল আহমেদ নিজস্ব প্রতিনিধি

গাজীপুরে মহানগরের কাশিমপুরে ২ নং ওয়ার্ড ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের তেতুইবাড়ি এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ৬ সদস্যকে আটক করে কাশিপুর থানা পুলিশ

বুধবার ২৬ জুন রাত ১.১০ দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কাশিমপুর থানা দিন ২ নং ওয়ার্ডে তেতুইবাড়ি এলাকায় ঘড়ি ডিটারজেন্ট ফ্যাক্টরি সংলগ্ন একটি বাগানে ডাকাতের প্রস্তুতির সংবাদ পায় কাশিমপুর থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে কাশিমপুর থানা পুলিশ ও এলাকাবাসীর সমন্বয়ে চতুর দিক দিয়ে ডাকাত চক্রটিকে ঘেরাও করলে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে ডাকাত দলটি। এসময় ৬ জন ডাকাত সদস্যকে আটক করে কাশিমপুর থানা পুলিশ।

এ সময় ডাকাত সদস্যদের কাছে দুটি স্টিলের চাপাতি একটি সুইচ গিয়ার চাকু একটি লোহা কাটারসহ ডাকাতির অনান্য সরঞ্জাম উদ্ধার করা হয়।

আটকৃত ডাকাত সদস্যরা হলো খুলনা জেলার রূপসা থানার রুবেল ফরাজী ওরফে রিফাত ফরাজী (৩০), ফরিদপুর জেলার ভাঙ্গা থানার শহিদুল ইসলাম ওরফে শহীদ (৪২), পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ থানার সোহেল রানা (৩৬), খুলনা জেলার লবণচড়া থানার কাউসার ইসলাম ওরফে আলী ওরফে বিরু আলী ওরফে আলী ভাই, খুলনা জেলার লবণচড়া থানার বাপ্পি শেখ (৩০), খুলনা জেলার হিরো হাওলাদার (৩০)।

আটকৃত ডাকাত সদস্য রুবেল ফরাজী ওরফে রিফাত ফরাজির বিরুদ্ধে ইতিপূর্বে ১৯টি মামলা, শহিদুল ইসলাম ওরফে শহীদের বিরুদ্ধে ১০টি মামলা, সোহেল রানার বিরুদ্ধে ১০টি মামলা, কাউসার ইসলাম ওরফে আলি ওরফে বীরু আলী ওরফে আলী ভাই এর বিরুদ্ধে ২টি মামলা এবং বাপ্পি শেখ ও হিরো হাওলাদারদের বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে বলে জানায় কাশিমপুর থানার অফিসার ইনচার্জ সারোয়ার জাহান।

এর আগে গত তিন মাসের ব্যবধানে কাশিমপুরে পাঁচ থেকে ছয়টি ডাকাতির ঘটনা ঘটে। যার ফলে ডাকাতের ভয়ে একটি থমথমে পরিবেশ সৃষ্টি হয় কাশিমপুরবাসীর মাঝে। এলাকাবাসীর দাবি সুষ্ঠু তদন্ত করে প্রকৃত ডাকাত দলের সদস্যদের আটক করা হোক এবং থানা আটকৃত ডাকাতরা পূর্বে কাশিম পুরের ডাকাতির ঘটনা সঙ্গে সম্পর্কিত কিনা তা তদন্ত করে দেখা হোক।

আটককৃত ডাকাত সদস্যদের ১৮৬০ সালের পেনাল কোডের ৩৯৯/৪০২ ধারায় মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২২ পূর্বাহ্ণ
  • ১২:০২ অপরাহ্ণ
  • ১৬:৩০ অপরাহ্ণ
  • ১৮:২৪ অপরাহ্ণ
  • ১৯:৪০ অপরাহ্ণ
  • ৫:৩৭ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102