শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নির্বাচনী ব্রিফিং অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাজীপুরে আইন-শৃঙ্খলা সমন্বয় সভা অনুষ্ঠিত গাজীপুরে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করলেন পুলিশ কমিশনার। ভোটের দিন আবহাওয়া কেমন থাকবে, জেনে নিন পূর্বাভাস ভোটের মাঠে ঈদের আনন্দ নেই, আছে ভয় : ব্যারিস্টার ফুয়াদ গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল দুই মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট ‎মেধা ও সততায় ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন নবাবগঞ্জের সুমন মিয়া কাশিমপুরে গ্লোরিয়াস মডেল স্কুল এন্ড কলেজের ১৬তম বার্ষিক ক্রীড়া ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা আমিনবাজারে সেনা অভিযানে ইয়াবা-গাঁজাসহ মাদক কারবারি আটক জাতীয় পার্টির শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান।

গাজীপুরে মাটির নিচে পরিত্যক্ত অবস্থায় গ্রেনেড সদৃশ বস্তুর সন্ধান।

মোঃ নাসির উদ্দীন নিজস্ব প্রতিনিধি 
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪
  • ১৫২ বার পড়া হয়েছে

মোঃ নাসির উদ্দীন নিজস্ব প্রতিনিধি

গাজীপুর মহানগরীর সদর মেট্রো থানাধীন জোড়পুকুরপাড় এলাকায় একটি পরিত্যক্ত জমিতে মাটির নিচে পরিত্যক্ত অবস্থায় কয়েকটি গ্রেনেড সদৃশ বস্তুর সন্ধান পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশ জায়গাটি তালাবদ্ধ করে রেখেছে। ঢাকায় বোম্ব ডিসপোসাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন, গাজীপুর মহানগর পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ রাফিউল করিম।

স্থানীয়রা জানায়, গাজীপুরের কাপাসিয়া উপজেলার বাসিন্দা আবুল কাশেম বাড়ি নির্মাণ করার জন্য গাজীপুর মহানগরীর সদর থানাধীন দক্ষিণ ছায়াবীথি (জোরপুকুরপাড়) এলাকায় সাড়ে তিন কাঠা জমি ক্রয় করে বাউন্ডারি দিয়ে ফেলে রাখেন। সম্প্রতি তিনি উত্তর জমিতে বাড়ি নির্মাণের জন্য প্রস্তুতি গ্রহণ করেন। সোমবার সকালে এখানে স্থানীয় শ্রমিকরা মাটি খনন কাজ শুরু করে। সকাল দশটার দিকে মাটির খনন করার পর গর্তের মধ্যে একটি মাটির কলস বেরিয়ে আসে। এসময় কলসিটি আঘাত লেগে ভেঙে গেলে কলসের ভিতর গ্রেনেড সদৃশ কয়েকটি বস্তু দেখা যায়। পরে বিষয়টি পুলিশকে জানালে পুলিশ এসে পরীক্ষা করে প্রাথমিকভাবে ধারণা করছে, এগুলো পরিত্যক্ত গ্রেনেট। নিরাপত্তার জন্য এলাকা থেকে লোকজনকে সরিয়ে দেওয়া হয়েছে এবং সীমানা ঘেরা জমির গেটে তালাবদ্ধ করে রাখা হয়েছে।

জমির মালিক প্রবাসী আবুল কাশেম বলেন, শ্রমিকরা সাড়ে ৯ টার দিকে বিষয়টি জানায়। পরে প্রথমেই ৯৯৯ ফোন দেই। পরে নিজে গাজীপুর সদর থানায় গিয়ে খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। আপাতত গেটে তালা দেওয়া আছে অনেক লোক আসছে কিন্তু কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না৷

এ বিষয়ে সদর মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ রাফিউল করিম জানান, গ্রেনেড সদৃশ কিছু বস্তু পাওয়া গেছে। এগুলো পরীক্ষা করে নিরাপত্তার স্বার্থে আশেপাশের লোকজনকে সরিয়ে দেওয়া হয়েছে এবং জায়গাটির গেটে তালা দেওয়া হয়েছে। পাওয়া যাওয়া বস্তুগুলো পরীক্ষা করার জন্য ঢাকায় বোম্ব ডিসপোসাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। তারা এসে পাওয়া বস্তুগুলো পরীক্ষা করে পরবর্তী সিদ্ধান্ত জানাবে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:২২ পূর্বাহ্ণ
  • ১২:১৬ অপরাহ্ণ
  • ১৬:১৪ অপরাহ্ণ
  • ১৭:৫৪ অপরাহ্ণ
  • ১৯:০৯ অপরাহ্ণ
  • ৬:৩৪ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102