শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে কালীগঞ্জে মতবিনিময় সভা। নবাবগঞ্জে সেনা টহলে মাদক কারবারি ও সেবনকারীসহ তিনজন আটক, মাদক ও নগদ অর্থ উদ্ধার হেমায়েতপুরে সেনা টহলে জুয়া ও চাঁদাবাজিতে জড়িত ৩ জন আটক ঢাকা–টাঙ্গাইল মহাসড়কে কভার্ড ভ্যান ও বালিবাহী ট্রাকের সংঘর্ষে আহত ২জন। কাশিমপুরে সড়ক নির্মাণকাজে চাঁদাবাজি ও হামলা, ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক জিরানী বিকেএসপির সামনে চরম অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে খাবার : বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সাভারে সেনাবাহিনীর হাতে মাদকসহ এক কারবারিকে আটক অপারেশন ডেভিল হান্ট ফেজ–২: কাশিমপুরে তিনজন গ্রেফতার অপারেশন ডেভিল হান্ট ফেজ–২: কাশিমপুরে তিনজন গ্রেফতার। ন্যাশনাল টেক অ্যাওয়ার্ড ২০২৫ পেলেন ইঞ্জিনিয়ার বিডির সিইও জিহাদ রানা

গাইবান্ধা পলাশবাড়ী মেরির হাটে পরিকল্পনাভাবে উচ্ছেদ পাঁয়তারা।

মোঃ মিঠু মিয়া গাইবান্ধা জেলা প্রতিনিধি 
  • প্রকাশের সময় : বুধবার, ১০ জুলাই, ২০২৪
  • ২০০ বার পড়া হয়েছে

মোঃ মিঠু মিয়া গাইবান্ধা জেলা প্রতিনিধি

পূর্ব পরিকল্পিত উদ্দেশ্য উচ্ছেদ করার পায়তারাপলাশবাড়ীর মেরিরহাট দেবীপুর গ্রামে ৮টি সংখ্যালঘু পরিবারের যাতায়াতের রাস্তা বন্ধ করে জিম্মি করেছে দাঙ্গাবাজ ভূমিদস্যু আব্দুল কুদ্দুস মন্ডল ওরফে খাজাগং।

গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নের মেরিরহাট দেবীপুর গ্রামের বিমলচন্দ্র শীলসহ সংখ্যালঘু পরিবারের যাতায়াতের রাস্তা বন্ধ করে দিয়েছে এলাকার প্রভাবশালী দাঙ্গাবাজ ভূমিদস্যু আব্দুল কুদ্দুস মন্ডল ওরফে খাজাগং ।এ ব্যাপারে ভোক্তভোগিদের মধ্যে বিমলচন্দ শীল জানান , দীর্ঘদিন থেকে ওই প্রভাবশালী খাজাগং আমাদের উচ্ছেদ করার পায়তারা চালিয়ে আসছে।ইতোমধ্যে পশুরামসহ কয়েকজনকে নানা কৌশলে সরিয়ে দিয়েছে।তারা অন্যত্র চলে গেছে।উক্ত গংদের উদ্দেশ্য হিন্দু পল্লির ভিটামাটি স্বল্পমূল্যে নিজের দখলে নেওয়া ওই পল্লিতে বিমল চন্দ্র শীলের পৈত্রিক সূত্রে প্রাপ্ত চার শতক জমির উপর আধাপাকা টিনের ঘর রয়েছে।এদিকে ভূমিদস্যু খাজাগং জঞ্জাল সৃষ্টি করার লক্ষে বিমল চন্দ্র শীলের আধাপাকা টিনের ঘর ভাঙতে বলে।কারন জানতে চাইলে সে বলে ,এইদিক দিয়ে রাস্তা হবে।উক্ত দুরবিসন্ধি বুঝতে পেরে বিমল চন্দ্র খাজাগংদের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে তিনটি মামলা দায়ের করে।উক্ত মামলা দায়েরের পর কুখ্যাত জামাতকর্মী,দাঙ্গাবাজ ভূমিদস্যু খাজাগং ও তার সহযোগীরা বিমল চন্দ্রসহ অন্যান্য সংখ্যালঘুদের উপর চরম ক্ষিপ্ত হয়ে প্রকাশ্যে দেশীয় অস্ত্রের মহড়া প্রদর্শন করে খুন-জখমের হুমকি দেয় এবং গত ২ জুলাই ওই পল্লির শতবছরের চলাচলের রাস্তাটি বন্ধ করে দেয়।ফলে ওই পল্লির সংখ্যালঘু সম্প্রদায়ের লোকেরা চরম ভোগান্তিসহ জিম্মি হয়ে পড়েছে এবং তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।বিষয়টি তদন্ত সাপেক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন ওই পল্লির সকলেই।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:২৮ পূর্বাহ্ণ
  • ১২:১৩ অপরাহ্ণ
  • ১৬:০০ অপরাহ্ণ
  • ১৭:৪০ অপরাহ্ণ
  • ১৮:৫৬ অপরাহ্ণ
  • ৬:৪৩ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102