শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নির্বাচনী ব্রিফিং অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাজীপুরে আইন-শৃঙ্খলা সমন্বয় সভা অনুষ্ঠিত গাজীপুরে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করলেন পুলিশ কমিশনার। ভোটের দিন আবহাওয়া কেমন থাকবে, জেনে নিন পূর্বাভাস ভোটের মাঠে ঈদের আনন্দ নেই, আছে ভয় : ব্যারিস্টার ফুয়াদ গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল দুই মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট ‎মেধা ও সততায় ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন নবাবগঞ্জের সুমন মিয়া কাশিমপুরে গ্লোরিয়াস মডেল স্কুল এন্ড কলেজের ১৬তম বার্ষিক ক্রীড়া ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা আমিনবাজারে সেনা অভিযানে ইয়াবা-গাঁজাসহ মাদক কারবারি আটক জাতীয় পার্টির শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান।

বগুড়ায় ছাত্রদলের শোক র‍্যালি।

শুভ নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
  • ৪৭০ বার পড়া হয়েছে

শুভ নিজস্ব প্রতিনিধি

পিলখানায় বিডিআর বিদ্রোহের নামে দেশি-বিদেশি ষড়যন্ত্রে সেনাবাহিনীর অফিসার হত্যা, হেফাজতে নির্যাতন ও হত্যা, কোটা সংস্কার আন্দোলন ও নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনে শহীদদের স্মরণে বগুড়ায় শোক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। জেলা ছাত্রদলের উদ্যোগে বুধবার (২১ আগস্ট) বিকালে শহরের আলতাফুন্নেছা খেলার মাঠ থেকে র‍্যালিটি বের হয়ে জলেশ্বরীতলা সাতমাথা হয়ে নবাববাড়ী সড়ক দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

র‍্যালিতে অংশগ্রহণ করেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা, সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলাম, সাবেক এমপি মোশারফ হোসেন, বিএনপি নেতা সহিদুন্নবী সালাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবু হাসান, জেলা ছাত্রদলের সভাপতি সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকী রিগ্যানসহ জেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিটের কয়েক হাজার নেতাকর্মী।

পরে দলীয় কার্যালয়ের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়৷ সমাবেশে বক্তারা বলেন, ২৮ অক্টোবর লগি বৈঠার তান্ডব, শাপলা চত্তরে রাতের অন্ধকারে অসংখ্য নিরীহ আলেম ও মাদ্রাসা ছাত্রকে হত্যা, কোটা সংস্কার আন্দোলনে ছাত্র-জনতাদের হত্যা এবং গত ১৫ বছরে অসংখ্য গুম-খুন, রাষ্ট্রীয় বাহিনীগুলোকে দানবে পরিণত করার মাধ্যমে বিএনপিসহ বিরোধী দলগুলোর গণতান্ত্রিক আন্দোলনকে নিষ্ঠুরভাবে দমন করা হয়। এসব আন্দোলন সংগ্রামে শহীদের আমরা গভীরভাবে স্মরণ করছি। একই সাথে ঘটনার সাথে জড়িতদের শাস্তি দাবি করছি। সেই সাথে যারা চরমভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে তাদের ক্ষতিপূরণ দিতে হবে।।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:২২ পূর্বাহ্ণ
  • ১২:১৬ অপরাহ্ণ
  • ১৬:১৪ অপরাহ্ণ
  • ১৭:৫৪ অপরাহ্ণ
  • ১৯:০৯ অপরাহ্ণ
  • ৬:৩৪ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102