শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনাম :
ক্রয়কৃত জমি দখলমুক্ত করতে ছাত্রদল নেতার সংবাদ সম্মেলন। ‎ আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার, উদ্ধার ৪টি অটোরিকশা কর্মকর্তার ছত্রছায়ায় বন দখল! মৌচাকে অবৈধ দোকান-ঘর নির্মাণের অভিযোগ। মেধা-মননশীলতা দিয়ে বিশ্বে বাংলাদেশের মর্যাদা বাড়াতে শিক্ষার্থীদের প্রতি আইজিপির আহ্বান কাশিমপুরে ডিসি জমিতে ভবন নির্মাণ, ভূমি কর্মকর্তার বিরুদ্ধে নীরবতার অভিযোগ কাশিমপুর-এ নিষিদ্ধ আ.লীগ নেতার রউফ বিরুদ্ধে জমি দখলের চেষ্টার অভিযোগ গাজীপুরে কোণাবাড়ী থানার নতুন ভবনের নির্মাণকাজের উদ্বোধন গাজীপুরে পৃথক অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা, আদায় ১ লাখ টাকা। গাজীপুরকে আধুনিক নগর গড়তে সমন্বিত উদ্যোগের কথা জানালেন দুই প্রশাসক কাশিমপুরে রুবেল মিয়ার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর

মিয়ার মার্কেট আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ উদঘাটন

শোয়েব হোসেন নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
  • ১৪৮ বার পড়া হয়েছে

শোয়েব হোসেন নিজস্ব প্রতিনিধি

গাজীপুরের কোনাবাড়ী মেট্রো থানা এলাকায় শ্রমিকলীগের সহ-সাধারণ সম্পাদক সেলিম মিয়ার মার্কেটে আবাসিক হোটেল ব্যবসার পাশাপাশি অপকৌশলে গোপন শেল্টারে চলছে পতিতার জমজমাট বাণিজ্য ।

সরজমিনে দেখা গেছে, গাজীপুর-টাঙ্গাইল মহাসড়কের পাশে মালিক রাসেল ও ম্যানেজার জুয়েল মিয়া রুম ভাড়া নিয়ে আবাসিক হোটেলের নামে ৬/৭ জন নারী যৌনকর্মী রেখে গোপনে অসামাজিক কার্যকালাপ পরিচালনা করছেন নিয়মিত।বিশ্বস্ত সূত্রে আরও জানা যায়, আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ চলছে স্থানীয় প্রভাবশালীদের যোগসাজশে এবং ভবন মালিক কোনাবাড়ী শ্রমিক লীগের সহ-সাধারণ সম্পাদক সেলিম নেতার নেতৃত্বে। সাধারণ জনতার মতে, এই সেলিম এলাকার কুখ্যাত ভয়ংকর মাস্তান ও সন্ত্রাসী ও মাদক ব্যাবসায়ী।

এলাকাবাসী আরো জানান,স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ ও ব্যাবস্থা না থাকায় বাহিরে পাহাড়া বসিয়ে দালাল চক্রের মাধ্যমে হোটেল কর্তৃপক্ষ সিন্ডিকেট তৈরি করে নারী যৌনকর্মীদের দিয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছে । এই ব্যাপারে কোনাবাড়ি মেট্রো থানায় মুঠোফোনে বহুবার যোগাযোগের চেষ্টা করেও কাউকে পাওয়া যায়নি । পরে সেখানকার নতুন ওসির মুঠো ফোনে যোগাযোগ করে বিস্তারিত অবহিত করা হলেও ব্যবস্থা গ্রহণে দেখা যায়নি কোন তৎপরতা।

সচেতন মহলের মতে, পুরো এলাকা জুড়ে অদৃশ্য দাপটে চলছে প্রতিনিয়ত এসব অসামাজিক কার্যকলাপ। এ ধরনের ঘটনায় সাংবাদিক মহল সুধী সমাজের সাধারণ লোকজনের প্রত্যাশা দেহ ব্যবসার স্থানগুলো স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ ও তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে কঠোর ব্যবস্থা গ্রহণ করা জরুরি ।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২২ পূর্বাহ্ণ
  • ১২:০২ অপরাহ্ণ
  • ১৬:৩০ অপরাহ্ণ
  • ১৮:২৪ অপরাহ্ণ
  • ১৯:৪০ অপরাহ্ণ
  • ৫:৩৭ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102