শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
শিরোনাম :
ক্রয়কৃত জমি দখলমুক্ত করতে ছাত্রদল নেতার সংবাদ সম্মেলন। ‎ আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার, উদ্ধার ৪টি অটোরিকশা কর্মকর্তার ছত্রছায়ায় বন দখল! মৌচাকে অবৈধ দোকান-ঘর নির্মাণের অভিযোগ। মেধা-মননশীলতা দিয়ে বিশ্বে বাংলাদেশের মর্যাদা বাড়াতে শিক্ষার্থীদের প্রতি আইজিপির আহ্বান কাশিমপুরে ডিসি জমিতে ভবন নির্মাণ, ভূমি কর্মকর্তার বিরুদ্ধে নীরবতার অভিযোগ কাশিমপুর-এ নিষিদ্ধ আ.লীগ নেতার রউফ বিরুদ্ধে জমি দখলের চেষ্টার অভিযোগ গাজীপুরে কোণাবাড়ী থানার নতুন ভবনের নির্মাণকাজের উদ্বোধন গাজীপুরে পৃথক অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা, আদায় ১ লাখ টাকা। গাজীপুরকে আধুনিক নগর গড়তে সমন্বিত উদ্যোগের কথা জানালেন দুই প্রশাসক কাশিমপুরে রুবেল মিয়ার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর

রামপালে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের আনন্দে স্বামী  দুধ দিয়ে গোসল

মোঃ জুয়েল খান খুলনা বিভাগীয় প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
  • ১৫৫ বার পড়া হয়েছে

মোঃ জুয়েল খান খুলনা বিভাগীয় প্রতিনিধি।

বাগেরহাটের রামপালে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের আনন্দে দুধ দিয়ে গোসল করেছেন মোঃ শফিকুল ইসলাম (৩৮) নামের এক ব্যক্তি। সে বাগেরহাটের রামপাল উপজেলার পেড়িখালী এলাকার আমীর আলীর ছেলে।শনিবার (২৪ আগস্ট) সকালে সে দীর্ঘ ১৬ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনে কষ্ট পাওয়ার বদলে মনের আনন্দে চেয়ারম্যানের মোড়ে জনসম্মুখে বালতি ভর্তি দুধ দিয়ে গোসল করেন ।

এর আগে গত (২০ আগস্ট) তার স্ত্রী তাকে ডিভোর্স পেপার পাঠিয়ে দেন। সে ডিভোর্স পেপার হাতে পেয়ে স্বাক্ষর করে পাঠিয়ে দেন।

মোঃ শফিকুল ইসলাম এ প্রতিবেদককে জানান, আজ থেকে প্রায় ১৬ বছর আগে বাগেরহাট জেলার মোংলা উপজেলার সোনাইলতলা ইউনিয়নের বকুলতলা গ্রামের মোঃ রুস্তম আলী সরদারের মেয়ে মুসলিমা বেগমের সাথে দুই পরিবারের সম্মতিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। বিয়ের পর তাদের জীবন সুখে শান্তিতে কেটে যাচ্ছিল। তাদের লামিয়া খাতুন (১২) নামের একটি কন্যা সন্তান ও রয়েছে।

বিগত বছর তিনেক আগ থেকে তাদের দাম্পত্য জীবনে কলহ শুরু হয়। এরপর বিভিন্ন সময় তার স্ত্রী ঝগড়া বিবাদ বাঁধিয়ে তার বাবার বাড়িতে চলে যান। এরপর তাকে অনেক বুঝিয়ে শুনিয়ে শফিকুলের সংসারে ফেরাতে ব্যর্থ হন তিনি।

শফিকুল ইসলাম আরো বলেন, আমার কপালে আল্লাহ যা লিখছেন তাই আমার হবে। আমি এই পারিবারিক কলহ থেকে মুক্তি পেয়েছি এটাই আমার জন্য আনন্দের ব্যাপার। ১৬ বছরে আমার স্ত্রী আমাকে অনেক নির্যাতন করেছে। আমি এক পর্যায়ে অসহায় হয়ে পড়েছিলাম। আমি চাই আমার স্ত্রী আমাকে ডিভোর্স দিয়েছে সে যেখানে যে ভালো থাকবে, সেখানেই ভালো থাকুক। আমি তার জন্য দোয়া করি। শফিকুল দুধ দিয়ে গোসল করবে খবরটি মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে এলাকায়। বিষয়টি দেখতে প্রতিবেশীরা ও উৎসুক জনতা ভিড় জমান চেয়ারম্যানের মোড় এলাকায়।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২২ পূর্বাহ্ণ
  • ১২:০২ অপরাহ্ণ
  • ১৬:৩০ অপরাহ্ণ
  • ১৮:২৪ অপরাহ্ণ
  • ১৯:৪০ অপরাহ্ণ
  • ৫:৩৭ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102