শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নির্বাচনী ব্রিফিং অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাজীপুরে আইন-শৃঙ্খলা সমন্বয় সভা অনুষ্ঠিত গাজীপুরে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করলেন পুলিশ কমিশনার। ভোটের দিন আবহাওয়া কেমন থাকবে, জেনে নিন পূর্বাভাস ভোটের মাঠে ঈদের আনন্দ নেই, আছে ভয় : ব্যারিস্টার ফুয়াদ গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল দুই মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট ‎মেধা ও সততায় ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন নবাবগঞ্জের সুমন মিয়া কাশিমপুরে গ্লোরিয়াস মডেল স্কুল এন্ড কলেজের ১৬তম বার্ষিক ক্রীড়া ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা আমিনবাজারে সেনা অভিযানে ইয়াবা-গাঁজাসহ মাদক কারবারি আটক জাতীয় পার্টির শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান।

সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ও আজমত উল্লাহ খান সহ ৫৬ জনের বিরুদ্ধে মামলা কাশিমপুর থানায়

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
  • ৩০৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি

গাজীপুরের কাশিমপুর থানায় সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী, আ, ক, ম মোজাম্মেল হক, মহানগর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আজমতউল্লাহ, কাশিমপুর থানা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক মীর আসাদুজ্জামান তোলা সহ ৫৬ জনের নামে নাশকতার মামলা দায়ের করা হয়েছে।

বুধবারে ২১ আগস্ট রাতে গাজীপুরের কাশিমপুর থানা মামলাটি করা হয়। গত ৪ আগস্ট বৈষম্য ছাত্র আন্দোলন কে কেন্দ্র করে ছাত্রদের উপর হামলা, আগ্নেয়াশ্রয় ব্যবহার এর সময় পায়ে গুলি লেগে গুরুতরভাবে আহত হয় সেলসম্যান সোহেল রানা।

পরে আহত সেলসম্যান সোহেল রানা কাশিমপুর থানা ৫৬ জনকে আসামি করে অজ্ঞাত ৩০০জনের নামে একটি মামলা দায়ের করে।

মামলায় তিনি উল্লেখ করেন, সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী এডভোকেট আ ক ম মোজাম্মেল হক, মহানগর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আজমতউল্লাহ, কাশিমপুর থানা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, ও সাধারণ সম্পাদক মীর আসাদুজ্জামান তুলা সহ পাঁচজনের নির্দেশে বন্দুক, পিস্তল, লাঠি, লোহার রড, রামদা, ছেন, চাপাতি, কোবাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে ঢাকা-টাঙ্গাইল সড়কের জিরানী বাজার এলাকায় আন্দোলনকারী ছাত্র-জনতার ওপর হামলা করা হয়। এক পর্যায়ে কাশিমপুর থানা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক মীর আসাদুজ্জামান তুলা সেখানে উপস্থিত থেকে এবং হুকুম দিয়ে কাশিমপুর থানা আওয়ামী লীগের সহ-সভাপতি ৩৩ নং আসামি শওকত মন্ডল নেতৃত্বে ছাত্র-জনতা ওপর গুলি করান। ওই সময় তাদের ছোড়া গুলি সোহেল রানার পায়ে লাগে।

এ বিষয়ে কাশিমপুর থানা ১৮৬০ প্যানাল কোটের ১৪৩/৩২৩/২২৬/৩০৭/১১৪/৩৪ ধারা মামলা দায়ের করা হয়। গাজীপুর মেট্টোপলিটন পুলিশের কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম জাহিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

পর্ব ১

দৈনিক সংবাদ বাংলাদেশ

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:২২ পূর্বাহ্ণ
  • ১২:১৬ অপরাহ্ণ
  • ১৬:১৪ অপরাহ্ণ
  • ১৭:৫৪ অপরাহ্ণ
  • ১৯:০৯ অপরাহ্ণ
  • ৬:৩৪ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102