বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার, উদ্ধার ৪টি অটোরিকশা কর্মকর্তার ছত্রছায়ায় বন দখল! মৌচাকে অবৈধ দোকান-ঘর নির্মাণের অভিযোগ। মেধা-মননশীলতা দিয়ে বিশ্বে বাংলাদেশের মর্যাদা বাড়াতে শিক্ষার্থীদের প্রতি আইজিপির আহ্বান কাশিমপুরে ডিসি জমিতে ভবন নির্মাণ, ভূমি কর্মকর্তার বিরুদ্ধে নীরবতার অভিযোগ কাশিমপুর-এ নিষিদ্ধ আ.লীগ নেতার রউফ বিরুদ্ধে জমি দখলের চেষ্টার অভিযোগ গাজীপুরে কোণাবাড়ী থানার নতুন ভবনের নির্মাণকাজের উদ্বোধন গাজীপুরে পৃথক অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা, আদায় ১ লাখ টাকা। গাজীপুরকে আধুনিক নগর গড়তে সমন্বিত উদ্যোগের কথা জানালেন দুই প্রশাসক কাশিমপুরে রুবেল মিয়ার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর গাজীপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে শহিদদের প্রতি জিএমপির শ্রদ্ধা

দুমকিতে কোটা আন্দোলনে শহিদ পরিবারদের বিশিষ্ট ব্যবসায়ীর আর্থিক সাহায্য।

দুমকি উপজেলা (পটুয়াখালী) প্রতিনিধি।
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ৫২২ বার পড়া হয়েছে

দুমকি উপজেলা (পটুয়াখালী) প্রতিনিধি।

বিশিষ্ট ব্যবসায়ী মাসুদু আল মামুন (বাবু) ঢাকায় কোটা আন্দোলনে পটুয়াখালী জেলার দুমকীর শহিদ মিলন হাওলাদারের পরিবার ও শহিদ মো: জসিম উদ্দিন হাওলাদারের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছেন। এসময় ঢাকায় কোটা আন্দোলনে গুলিবিদ্ধ লেবুখালী ক্যান্টনমেন্টের সিএম এইচে চিকিৎসাধীন ফয়সালের খোঁজ খবর নিয়ে আর্থিক সহায়তা করেছেন।এছাড়াও ঢাকায় আরো ১০ পরিবারকে আর্থিক সাহায্য করেছেন তিনি।

বিশিষ্ট এই ব্যবসায়ী আঙ্গারিয়া ইউনিয়নের জলিশা গ্রামের সাবেক সিনিয়র শিক্ষক মমতাজ উদ্দিন খানের ছেলে।

গতকাল শুক্রবার (২৩আগস্ট) বিকেল ৫টায় উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের রাজগঞ্জ গ্রামের মো: জসিম উদ্দিন হাওলাদারের কবর জিয়ারত শেষে তাঁর পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়ে ২০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন। পরে কোটা বিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ লেবুখালী ক্যান্টমেন্টের সিএম এইচে চিকিৎসাধীন ফয়সাল এর খোঁজ খবর নিয়ে আর্থিক সহায়তা করেন তিনি। আহত ফয়সাল উপজেলার মুরাদিয়া ইউনিয়নে বাসিন্দা।

সবশেষে উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের ঝাটরা গ্রামের শহিদ মিলনের কবর জিয়ারত শেষে তাঁর পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়ে ২০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন দুমকী উপজেলা বিএনপি’র সভাপতি মোঃ খলিলুর রহমান, সাধারন সম্পাদক সাইফুল আলম মৃধা, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিন্টু, কোষাধ্যক্ষ মো: বশির উদ্দিন হাওলাদার ও জামায়েত-ই- ইসলামী দুমকী শাখার আমীর জালাল উদ্দীন আহম্মেদ, সাধারণ সম্পাদক আবুল খায়ের বশার, দুমকী উপজেলা যুবদলের আহবায়ক জসিম উদ্দিন হাওলাদার, যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন সম্ভু, দুমকী উপজেলা ছাত্র দলের আহবায়ক গোলাম সরোয়ার, যুগ্ম আহবায়ক সাইফুর রহমান রিয়াজ, কৃষক দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম, সদস্য সচিব জাহিদ খান। এছাড়াও বিএনপি’র অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মী, সমমনা দলের নেতা-কর্মী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২২ পূর্বাহ্ণ
  • ১২:০২ অপরাহ্ণ
  • ১৬:৩০ অপরাহ্ণ
  • ১৮:২৪ অপরাহ্ণ
  • ১৯:৪০ অপরাহ্ণ
  • ৫:৩৭ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102