শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে কালীগঞ্জে মতবিনিময় সভা। নবাবগঞ্জে সেনা টহলে মাদক কারবারি ও সেবনকারীসহ তিনজন আটক, মাদক ও নগদ অর্থ উদ্ধার হেমায়েতপুরে সেনা টহলে জুয়া ও চাঁদাবাজিতে জড়িত ৩ জন আটক ঢাকা–টাঙ্গাইল মহাসড়কে কভার্ড ভ্যান ও বালিবাহী ট্রাকের সংঘর্ষে আহত ২জন। কাশিমপুরে সড়ক নির্মাণকাজে চাঁদাবাজি ও হামলা, ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক জিরানী বিকেএসপির সামনে চরম অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে খাবার : বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সাভারে সেনাবাহিনীর হাতে মাদকসহ এক কারবারিকে আটক অপারেশন ডেভিল হান্ট ফেজ–২: কাশিমপুরে তিনজন গ্রেফতার অপারেশন ডেভিল হান্ট ফেজ–২: কাশিমপুরে তিনজন গ্রেফতার। ন্যাশনাল টেক অ্যাওয়ার্ড ২০২৫ পেলেন ইঞ্জিনিয়ার বিডির সিইও জিহাদ রানা

দৌলতপুরে মাদকের গডফাদার ফারুক ধরাছোঁয়ার বাহিরে।

মো: লিটন উজ্জামান কুষ্টিয়া প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪৪৮ বার পড়া হয়েছে
  • মো: লিটন উজ্জামান কুষ্টিয়া প্রতিনিধি :

কুষ্টিয়ার দৌলতপুরে আলোচিত ইয়াবা ও ফেনসিডিল ব্যবসায়ী ওমর ফারুক বিশ্বাস প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বিনা বাধায় চালিয়ে যাচ্ছে তাহার রমরমা ইয়াবা ও ফেনসিডিলের ব্যবসা। তার কার্যক্রমে অতীষ্ট এলাকাবাসী। দীর্ঘদিন ধরে চালিয়ে যাচ্ছেন মাদকের রমরমা কারবার। দৌলতপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের গোয়ালগ্রাম মালিথা পাড়া গ্রামের মৃত মোজাম্মেল হক বিশ্বাসের ছেলে ওমর ফারুক বিশ্বাস ইয়াবা ও ফেনসিডিলের ব্যবসা রমরমা চালিযে যাচ্ছে তাহার বিরুদ্ধে হত্যা মামলা সহ একাধিক মাদক মামলা আছে।

কয়েক বছর ধরে প্রকাশ্যে চালিয়ে আসছে ইয়াবা ও ফেনসিডিলের রমরমা ব্যবসা। ইয়াবা ও ফেনসিডিলের ব্যবসা করে অডল সম্পদের মালিকসহ বিলাসবহুল বাড়ি গাড়ি করেছেন শুধু তাই নয় দৌলতপুর উপজেলা জুড়ে রয়েছেন তাহার ইয়াবা ফেনসিডিল ও গাঁজার পাইকারি ও খুচরা ব্যবসার সিন্ডিকেট। কোন কিছুতেই থামছেনা ফারুকের দৌরত্ব। কাউকে তোয়াক্কা না করে প্রশাসনকে ম্যানেজ করে চালিয়ে যাচ্ছে এই অবৈধ কারবার।

জনমনে প্রশ্ন, মেহেরপুর জেলার গাংনী উপজেলার ভবানীপুর গ্রামের আমজাদ মাস্টারের হত্যা মামলার আসামি, ০১৭২৯ পাবনা সদর থানাতে মাদক মামলার আসামি কুষ্টিয়া দৌলতপুর থানার মাদক মামলার আসামি যা মামলা নং দৌলতপুর থানা জিআর ২৮৬/২১সহ একাধিক মামলা থাকার সত্ত্বেও কিভাবে এত খোলামেলা ভাবে ব্যবসা করে ওমর ফারুক বিশ্বাস।এছাড়াও মাদকের বিরুদ্ধে প্রশাসনের জিরো টলারেন্স ঘোষণা দিলেও কিছুতেই কমছেনা ওমর ফারুকের মাদক ব্যবসা।

স্থানীয় বাসিন্দারা বলেন, ওমর ফারুক বিশ্বাসকে একাধিকবার মাদকের কারবার বন্ধ করতে বলা হয়েছে কিন্তু সে এসব কথায় কর্নপাত করছে না। উল্টো স্থানীয়দের বিরুদ্ধেই নানারকম ভয়ভীতি ও হুমকি-ধামকি দেয় ওমর ফারুক। তাদের দাবি, প্রশাসনকে নাকি ম্যানেজ করে এই অবৈধ কারবার চালিয়ে যাচ্ছেন।

 প্রকাশ্যে ওমর ফারুকের ইয়াবা ও ফেনসিডিল কারবারের কারনে এলাকায় চুরি ছিনতাই ডাকাতিসহ নানরকম অপরাধ বেড়েছে। তরুন-যুব সমাজ মাদকের সাথে জড়িয়েয় পড়ছে। আমরা আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে, তাদের গ্রেপ্তার করে শাস্তির আওতায় নিয়ে আসার অনুরোধ জানায়।

এ বিষয়ে মাদক ব্যবসায়ী ওমর ফারুকের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন আমি ব্যবসা করি না আমার নামে রাজনৈতিক ভাবে মামলা দিয়েছে মাদক মামলা আছে হত্যা মামলা থেকে খালাস পেয়েছি ভাই নিউজ করেন না আপনার সাথে কথা বলবো আছে।

বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলেন, আমরা মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টিতে কাজ করছি। এছাড়াও থানা পুলিশের সহযোগিতায় মাদকসেবী ও মাদক কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।

এবিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কাজ করছে পুলিশ। মাদকের সাথে সম্পৃক্ত কাউকে কোনপ্রকার ছাড় দেয়া হবে না। পুলিশ মাদক কারবারিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:২৮ পূর্বাহ্ণ
  • ১২:১৩ অপরাহ্ণ
  • ১৬:০০ অপরাহ্ণ
  • ১৭:৪০ অপরাহ্ণ
  • ১৮:৫৬ অপরাহ্ণ
  • ৬:৪৩ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102