
নিজস্ব প্রতিনিধি
এসআই (নিঃ) হতে পুলিশ পরিদর্শক (নিঃ) পদে পদোন্নতির ২০২৩ খ্রি. সনের ১ম ষাণ্মাসিক বিভাগীয় পরীক্ষা আইন ও বিধি (পুস্তকব্যতীত) অনুষ্ঠিত”
২৮/০৯/২০২৪ খ্রি. শুক্রবার শহীদ এসপি এম. শামসুল হক মিলনায়তন, জেলা পুলিশ লাইন্স, রিকাবীবাজার, সিলেট-এ এসআই (নিঃ) হতে পুলিশ পরিদর্শক (নিঃ) পদে পদোন্নতির ২০২৩ খ্রি. সনের ১ম ষাণ্মাসিক বিভাগীয় পরীক্ষা আইন ও বিধি (পুস্তকব্যতীত) অনুষ্ঠিত হয়। এতে সিলেট বিভাগের পুলিশের বিভিন্ন জেলা/ইউনিটের পরীক্ষার্থীগণ অংশগ্রহণ করেন।
সিলেট রেঞ্জ পুলিশের তত্ত্বাবধানে অনুষ্ঠিত বিভাগীয় পদোন্নতি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন ও সার্বক্ষণিকভাবে উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব মোঃ মুশফেকুর রহমান মহোদয়। এ সময় আরও উপস্থিত ছিলেন জনাব লিটন কুমার সাহা, বিপিএম, পিপিএম (বার), অতিরিক্ত ডিআইজি (এএন্ডএফ), রেঞ্জ ডিআইজির কার্যালয়, সিলেট, জনাব মুহাম্মদ শরীফুল ইসলাম, পিপিএম, পুলিশ সুপার (এডমিন এন্ড ফিন্যান্স) রেঞ্জ ডিআইজি’র কার্যালয়, সিলেটসহ রেঞ্জ ডিআইজি কার্যালয়, সিলেট ও বিভিন্ন জেলা/ইউনিট এর ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ।
সম্পাদক ও প্রকাশক : জামাল আহমেদ
ই-মেইল : Jamalahammad06@gmail.com
ফোন : 01999909976
Copyright © 2026 দৈনিক সংবাদ বাংলাদেশ. All rights reserved.