শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
শিরোনাম :
ক্রয়কৃত জমি দখলমুক্ত করতে ছাত্রদল নেতার সংবাদ সম্মেলন। ‎ আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার, উদ্ধার ৪টি অটোরিকশা কর্মকর্তার ছত্রছায়ায় বন দখল! মৌচাকে অবৈধ দোকান-ঘর নির্মাণের অভিযোগ। মেধা-মননশীলতা দিয়ে বিশ্বে বাংলাদেশের মর্যাদা বাড়াতে শিক্ষার্থীদের প্রতি আইজিপির আহ্বান কাশিমপুরে ডিসি জমিতে ভবন নির্মাণ, ভূমি কর্মকর্তার বিরুদ্ধে নীরবতার অভিযোগ কাশিমপুর-এ নিষিদ্ধ আ.লীগ নেতার রউফ বিরুদ্ধে জমি দখলের চেষ্টার অভিযোগ গাজীপুরে কোণাবাড়ী থানার নতুন ভবনের নির্মাণকাজের উদ্বোধন গাজীপুরে পৃথক অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা, আদায় ১ লাখ টাকা। গাজীপুরকে আধুনিক নগর গড়তে সমন্বিত উদ্যোগের কথা জানালেন দুই প্রশাসক কাশিমপুরে রুবেল মিয়ার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর

বৈষম্য বিরোধী ছাত্র-জনতার ওপর হামলাকারী হেলমেট বাহিনীর অন্যতম সদস্য মনিরুল দেশীয় অস্ত্রসহ গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি মোঃ জামাল আহমেদ।
  • প্রকাশের সময় : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ১৭৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি মোঃ জামাল আহমেদ

বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাকারী হেলমেট বাহিনীর অন্যতম সদস্য মনিরুল দেশীয় অস্ত্রসহ গ্রেফতার

বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাকারী হেলমেট বাহিনীর অন্যতম সদস্য মোঃ মনিরুল মোশারফ ওরফে শুভ্রকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যাত্রাবাড়ী থানা পুলিশ।

গতকাল শুক্রবার (৪ অক্টোবর ২০২৪ খ্রি.) রাতে উত্তর যাত্রাবাড়ীর বিবির বাগিচা এলাকায় অভিযান চালিয়ে মনিরুলকে তার শ্বশুর বাড়ি থেকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি ছুরি, ৫টি চাপাতি, ৩টি চাকু, ১টি হকিস্টিক, ১টি স্টিলের পাইপ, ১টি লোহার রড, ১টি হাতুরি, ২টি লাল ও কালো রঙের মোটরসাইকেলের হেলমেট উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানা যায় , মনিরুল যাত্রাবাড়ী এলাকার শীর্ষ সন্ত্রাসী শুটার লিটনের অন্যতম সহযোগী। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নিরিহ ছাত্র-জনতার ওপর আক্রমণে উল্লিখিত দেশীয় অস্ত্রগুলো ব্যবহার করে মনিরুল।

গ্রেফতারকৃত মনিরুলের নিজের কোন মোটরসাইকেল নেই এমনকি সে মোটরসাইকেল চালাতেও জানেন না। অথচ তার হেফাজত হতে মোটরসাইকেলের দুইটি হেলমেট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত মনিরুলকে রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হলে বিজ্ঞ আদালত দুই দিনের রিমাণ্ড মঞ্জুর করে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২২ পূর্বাহ্ণ
  • ১২:০২ অপরাহ্ণ
  • ১৬:৩০ অপরাহ্ণ
  • ১৮:২৪ অপরাহ্ণ
  • ১৯:৪০ অপরাহ্ণ
  • ৫:৩৭ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102